Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

মিটে গেল সব দূরত্ব অভিমান, আবারও একে অপরের বন্ধু হয়ে উঠল অভিনেত্রী সৌমিতৃষা এবং কৌশাম্বি

মিটে গেল সব দূরত্ব অভিমান, আবারও একে অপরের বন্ধু হয়ে উঠল অভিনেত্রী সৌমিতৃষা এবং কৌশাম্বি

একটা সময় মিঠাই ধারাবাহিকের ভক্তদের বেজায় মন খারাপ ছিল। কারণ মাঝে কৌশাম্বি এবং সৌমিতৃষার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল কোন বিষয় নিয়ে। যার জন্য তাদের কথাবার্তা মেলামেশা সব বন্ধ ছিল। যেখানে সৌমিতৃষা এবং কৌশাম্বী একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন প্রথম থেকে। কোন একটি বিষয় নিয়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। এর আগেও দুজনই একসাথে অনেক ছবি পোস্ট করেছিলেন নিজেদের সোশ্যাল একাউন্ট থেকে। তবে মাঝে সেই ছবি পোস্ট একেবারেই বন্ধ হয়ে গেছিল। বেশ কিছু সাক্ষাৎকারে তারা নিজেরাও বলেছেন তাদের মধ্যে ব্যক্তিগত কিছু কারণে কথাবার্তা বন্ধ।

যদিও মাঝে নেটিজেনদের একাংশরা বেশ কিছু গুজব ছড়িয়েছিলেন। যে আদৃত এবং কৌশাম্বি সম্পর্কে রয়েছে। যার ফলে সৌমিতৃষার সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হয়েছে। কারণ সৌমিতৃষা ও নাকি আদৃত কে পছন্দ করেন যদিও সমস্ত কথা গুজব বলে বারবার উড়িয়ে দিয়েছেন তিনজনই। এছাড়াও সৌমিতৃষা কে আদৃত এবং কৌশাম্বির জন্মদিনে কোন রকম শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি। যেখানে আদৃত সৌমিতৃষার জন্মদিনে সৌমিতৃষাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তার পাশে দাঁড়িয়ে কেক কেটেছিলেন। এর পরে আবার কৌশাম্বীর জন্মদিনে আদৃত একাই জন্মদিন সেলিব্রেট করেছিলেন, যা দর্শকদের বেশ চোখে লেগেছিল।

তবে বর্তমানে পরিস্থিত আবারও স্বাভাবিক হয়েছে। সৌমিতৃষা এবং কৌশাম্বি কে একসঙ্গে দেখা যাচ্ছে। কিছুদিন আগেই মিঠাই ধারাবাহিকের মহিলারা মিলে কোন একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গিয়েছিল। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ারের ভাইরাল হয়েছে। সেখানে নিপা, তোর্সা, ঠাকুমা, মিঠাই, দিদিয়া সকলকে দেখা গিয়েছে।

আরও পড়ুন: জীবনের ময়দানে হাফ সেঞ্চুরি করার আনন্দে মন খুলে নাচছেন মহারাজ সৌরভ গাঙ্গুলী! দর্শকরা অবাক, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment