Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
2 July 2026

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও এবার মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়! ‘হাতজোড় করছি, প্লিজ সিনেমাটা দেখুন’ জানালেন অভিনেত্রী, সবাইকে করজোড়ে অনুরোধ করলেন মৌসুমী

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও এবার মুখ খুললেন মৌসুমী চট্টোপাধ্যায়! ‘হাতজোড় করছি, প্লিজ সিনেমাটা দেখুন’ জানালেন অভিনেত্রী, সবাইকে করজোড়ে অনুরোধ করলেন মৌসুমী

একসময় টলিউডে দাপটের সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাকে। পাশাপাশি বলিউডের পর্দাতেও কাজ করেছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। এখন অভিনয় জগৎ থেকে অবসর নিলেও সিনেমার সঙ্গে তিনি যে নিজেকে নিয়মিত ভাবে জড়িয়ে রাখেন তা আরো একবার স্পষ্ট হয়ে গেল তার কথা থেকে। সদ্য মুক্তি পাওয়া ‘কাশ্মীর ফাইলস’ দেখে নিজের মতামত জানালেন টলিউড অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত সম্প্রতি বলিউডের বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘কাশ্মীর ফাইলস’ সিনেমাটি। কাশ্মীরে নব্বই দশকে হিন্দু পণ্ডিতদের উপর হওয়া নৃশংস অত্যাচার এর কাহিনীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সিনেমা। ইতিমধ্যেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সিনেমার পক্ষে এবং বিপক্ষে মুখ খুলেছেন অনেকেই। তবে এদিন সিনেমাটি দেখার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি মনে করেন এই সিনেমাটি সকলের দেখা উচিৎ।

যে কারণে সকলের সামনে করজোড়ে অনুরোধ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন দীর্ঘদিন পর সিনেমা হলে সিনেমা দেখতে এসেছিলেন তিনি। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমাটি দেখে তার চোখ ভিজেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। নিজের অতীতকে জানার জন্য ভারতীয়দের এটি দেখা অত্যন্ত জরুরি বলে মনে করেন মৌসুমী চট্টোপাধ্যায়। যে কারণে সাধারণ মানুষকে বারংবার এদিন সিনেমাটি দেখার জন্য অনুরোধ করতে দেখা গিয়েছে তাকে।

আরও পড়ুন: মাস গেলে লক্ষাধিক টাকা রোজগার, তবুও দামি শপিং মলের বদলে সাধারণ দোকান থেকে এই জামা কাপড় কেনেন রাজা – মধুবনী! তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment