Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

চোখে অস্ত্রোপচার হয়েছিল, এখন সুস্থ আছি, জানালেন অমিতাভ বচ্চন

চোখে অস্ত্রোপচার হয়েছিল, এখন সুস্থ আছি, জানালেন অমিতাভ বচ্চন

গত শনিবার নিজের ব্লগে অস্ত্রোপচারের ইঙ্গিত দিয়েছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। কিন্তু কেন অস্ত্রোপচার হবে, কোন অঙ্গে হবে? সে কথা স্পষ্ট করে জানাননি তিনি। হঠাৎ করে এমন একটি খবর পাওয়ার পর বহু প্রশ্ন উঁকি দিচ্ছিল অনুরাগীদের মনে। ভক্তদের উদ্বেগ এবং প্রশ্নের অবসান ঘটিয়ে বিগ বি স্বয়ং জানালেন, চোখে অস্ত্রোপচারের কথা।

অমিতাভ বচ্চন তাঁর ব্লগে জানালেন, চোখে সার্জারি হওয়ার পর সম্পূর্ণভাবে সুস্থ হতে তাঁর আরও বেশ কয়েকদিন লাগবে। এই মুহূর্তে কিছু দেখতে পারছেন না তিনি। ফলে কিছু করতেও যেমন পারছেন না, তেমনই লিখতেও পারছেন না বলে দুঃখ প্রকাশ করলেন বিগ বি। তবে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন এমনটাই বার্তা দিলেন অনুরাগীদের। তিনি লিখছেন, “এত উদ্বেগ এবং প্রার্থনার জন্য ধন্যবাদ। এই বয়সে চোখের অস্ত্রোপচার বেশ স্পর্শকাতর একটি বিষয় এবং পুরো বিষয়টি খুব যত্নসহকারে সামলাতে হয়। চিকিৎসকেরা তাদের বেস্টটাই দিয়েছেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব।”

প্রসঙ্গত, গতবছর করোনা আবহের মধ্যে জুলাই মাসে কোভিড পজিটিভ হয়ে প্রায় ২২ দিনের জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভ বচ্চন। সে সময়েও নিজের অসুস্থতার কথা জানিয়ে ছিলেন নেট দুনিয়ায়। এই মুহূর্তে অমিতাভ বচ্চনের হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। সেগুলি হল, ব্রক্ষ্মাস্ত্র, ঝুন্ড, মে ডে। সুতরাং দ্রুত সুস্থ হয়েই তাঁকে শুটিংয়ের ময়দানে ফিরতে হবে।

আরও পড়ুন: নিজের পোষ্য কুকুর হ্যাপি-র সঙ্গে ছবি পোস্ট করে এবারে কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী নুসরত জাহান, নেটদুনিয়ায় ট্রোলের মুখে পড়েছেন সাংসদ অভিনেত্রী, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment