Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

বাবার ভালোবাসা কী, জানেন না অনামিকা! ছোটবেলাতেই ভেঙেছিল সংসার, জানুন সেই কাহিনি

অনামিকা চক্রবর্তী স্টার জলসার ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ এর সুবাদে আজ সকলের কাছেই জনপ্রিয়। বলা চলে হিয়াকে

বাবার ভালোবাসা কী, জানেন না অনামিকা! ছোটবেলাতেই ভেঙেছিল সংসার, জানুন সেই কাহিনি

অনামিকা চক্রবর্তী স্টার জলসার ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ এর সুবাদে আজ সকলের কাছেই জনপ্রিয়। বলা চলে হিয়াকে চেনে এমন লোক মেলা মুশকিল। সিরিয়ালের পাশাপাশি তিনি সিনেমাতে, ওয়েব সিরিজেও কাজ করেছেন। কিন্তু আজ এতো জনপ্রিয়তার মাঝেও তিনি নিজের অতীতকে ভুলতে পারেন নি। ছোট থেকে তিনি পড়াশোনা শিখে একটি কর্পোরেট সংস্থায় কাজও করেছেন বহু দিন। কিন্তু আচমকা তার সিনেমার জগতে আসাটা তিনি নিজেও ভাবেনি। তিনি জানান তার মামার কথায় একদিন টিনি সিরিয়ালের অডিশন দিতে যান, এরপরেই সেখান থেকে সিরিয়ালের হাত ধরে তার নতুন যাত্রা শুরু।

কিন্তু ছোটবেলাটা একদমই সহজ ছিল না অনামিকার। খুব ছোট বয়েসেই তার বাবা মার ছাড়াছাড়ি হয়ে যায় এরপরে তিনি মামা বাড়িতেই বড় হন। মাত্র কয়েক বারই তিনি নিজের বাবার সান্নিধ্যে এসেছেন। সেক্ষেত্রে বাবার প্রতি নিজের ক্ষোভও প্রকাশ করেন নি। উলটে ছোট থেকেই তিনি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন আর তা সত্যিও করেছেন। নিজের মায়ের পাশেও দাঁড়িয়েছেন সব সময়। সম্প্রতি নিজের জীবনের অজানা অনেক গল্পই দিদি নম্বর ওয়ানের সেটে অকপটে স্বীকার করেন অনামিকা। সাথেও এও জানান নিজের জীবনে তিনি আজ কতোটা সফল। সিরিয়ালের মাধ্যমে আজ তিনি কতোটা জনপ্রিয়।

আরও পড়ুন: দিশা থেকে তাপসী, বিকিনি পোশাকে মালদ্বীপে এ উষ্ণতা ছড়াচ্ছেন বলিউড তারকারা!

সবার ভালোবাসা আজ আর নিজের অদম্য চেষ্টায় তিনি সিরিয়ালের পাশাপাশি অনেক সিরিজেও কাজ করছেন। সম্প্রতি তিনি হলি ফাক সিরিজে বোল্ড চরিত্রে অভিনয় করেছেন। তা আমাদের প্রত্যেকেরই নজর কেড়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment