পরিচালক বিরসা দাশগুপ্তের সঙ্গে অনির্বাণের শেষ ছবি ‘বিবাহ অভিযান’। সেটা ছিল একটি নিখাদ কমেডি ধর্মীয় ছবি। কিন্তু এবার একেবার চরিত্রের রূপ বদলে দিয়ে সাইকোলজিকাল ছবিতে অভিনয় করতে চলেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবির নাম “সাইকো” (Psycho)। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ও এস ভি এফ- এর প্রযোজনায় ছবির ফাস্ট লুক জনগনের সামনে এসেছে।
প্রকাশিত নতুন ছবির ব্যানারটি “ড্রাকুলা স্যার” অনির্বাণ তার টুইটারে শেয়ার করেছেন।
নতুন কাজ শুরুর পথে..@iammony @SVFsocial @BirsaDasgupta pic.twitter.com/2fz4gSUuLL
আরও পড়ুন: Sonakshi-Zaheer Dinner: শত্রুঘ্ন সিনহার সঙ্গে ডিনার টেবিলে জাহির, ভাইরাল ছবি ঘিরে চর্চা
— Anirban Bhattacharya (@AnirbanSpeaketh) January 31, 2021
অন্যদিকে বিরসা তার নিজের ইনস্টাগ্রামে ছবির ব্যানারের ছবি পোস্ট করে জানিয়েছেন আমাদের পরবর্তী ছবি “সাইকো” শীঘ্রই শুরু হবে।
পোস্টারের ফাস্ট লুকে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে রক্তের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং একজন মুখ থুবড়ে পড়ে আছে। পাশে লেখা “The last enemy to be destroyed is death” অর্থাৎ “শেষ শত্রু যার ধ্বংস হওয়া উচিত সেহল মৃত্যু” এই ছবিতে কমেডির চিহ্ন মাত্র নেই। এটি একটি খাসা ডার্ক ঘরানার ছবি।
আরও পড়ুন: ‘প্রকাশ্যেই বৈশাখীকে সিঁদুর পরালেন শোভন চট্টোপাধ্যায়’! ‘সুখবর কবে পাবো?’, তুমুল কটাক্ষ নেটিজেনদের
টানা কয়েক মাস লকডাউনের মধ্যে কাটিয়ে পুজোর সময় অনির্বাণ অভিনীত “ডাকুলা স্যার” বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গ্রান্ড সাকসেসের পর, গত বছর নভেম্বরে মনছবি নেত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনির্বাণ। আরম্ভরপূর্ণতাকে বর্জন করে একেবারে ছিমছাম উপায়ে গান বাজনার মাধ্যমে পাত্র-পাত্রী তাঁদের অনুষ্ঠান সম্পন্ন করেন।




