Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

সুশান্তের মৃত্যুবার্ষিকীর একদিন আগে স্যোশাল মিডিয়ায় অঙ্কিতার প্রত্যাবর্তন, সুশান্ত-স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী

সুশান্তের মৃত্যুবার্ষিকীর একদিন আগে স্যোশাল মিডিয়ায় অঙ্কিতার প্রত্যাবর্তন, সুশান্ত-স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী

স্যোশাল দুনিয়া থেকে দিন কয়েকের বিরতি নিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ৩ জুন, একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। যেখানে লেখা ছিল, এটা কোনও বিদায় বার্তা নয়। তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে। এরপর টানা দুই সপ্তাহের বিরতি ইতি করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীর একদিন আগে ফিরে এলেন বর্তমান প্রেমিক ভিকি জৈনকে সঙ্গে নিয়ে।

বৃষ্টিভেজা রবিবারে সমুদ্র তীরে হাতে হাত রেখে দু’জনে হাঁটছেন উঠে এল ছবিতে। ছবিতে ক্যাপশনে জুড়লেন, ‘মানানসই জুটি’। জুটিকে এক সঙ্গে দেখে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। পাশাপাশি, কটাক্ষ করতেও ছাড়েননি বহু জন। বেশির ভাগের দাবি, ভিকি নয়, সুশান্তের সঙ্গে বেশি মানাত অঙ্কিতাকে।

 

আরও পড়ুন: সুপারস্টার দেব এর সঙ্গে নৌকায় উদ্দাম নাচ মিঠাই এর! এবার গঙ্গার বুকে নৌকা চড়ে নববর্ষ উদযাপন করবেন জি বাংলার সদস্যরা! উপস্থিত ‘মিঠাই’ থেকে শুরু করে টলিউড সুপারস্টার দেব, ভাইরাল ভিডিও

অঙ্কিতা লোখান্ডের জীবনে ভালবাসা বর্তমান থাকলেও। জীবনের প্রথম ভালবাসা কখনই ফিকে হয়ে যাইনি। তাই ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্মৃতি মাখানো আবেগে ভাসলেন তাঁর প্রাক্তন এবং প্রথম প্রেমিকা অঙ্কিতা।

এদিন একগুচ্ছ ছবি দিয়ে তৈরি একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। ছবির মন্তয়বে লেখেন, এটুকুই ছিল আমাদের যাত্র। আবার কখনও দেখা হবে চলতি পথে। শুধু একটাই পোস্ট নয়। অঙ্কিতা-সুশান্তের এক সঙ্গে কাটানো সময়ের একটি মজার ভিডিও স্যোশাল দেওয়ালে শেয়ার করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, দিওয়ালিতে দু’জনে এক সঙ্গে কাওয়ালি গানে নাচছেন। ক্যামেরায় ধরা পড়েছে দু’জনের খুনসুটি।

 

২০২০র ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সংবাদ এবং নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই থমকে গিয়েছিল দেশ। তরুণ অভিনেতার এই আচমকা চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউই। বলিউড সংবাদমাধ্যমের কাছ থেকেই অঙ্কিতা প্রথম জেনেছিলেন, তাঁর আর সুশান্তের ‘পবিত্র রিস্তা’ শেষ! খবর শুনে হতবাক অভিনেত্রী সে দিন একটাই শব্দ উচ্চারণ করেনি। সুশান্তের হঠাৎ চলে যাওয়া তাঁকেও স্তব্ধ করে দিয়েছিল। সেদিন সুশান্তের বাকি প্রেমিকাদের পাশাপশি তাঁকে উদ্দেশ্য করেও কটূক্তির বানভাসি হয়েছিল নেটমাধ্যমে। অনেকেই বলেছিল, তিনি নাকি সুশান্তকে ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। সেই সময়ও তিনি নেটমাধ্যম থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment