Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

‘আবার সব দীপার দোষ’! মিশকার শয়তানিতে সন্তানসম্ভবা উর্মি সিঁড়ি থেকে পড়ে গেল তেলে পা পিছলে, হবে বাচ্চা নষ্ট! সব দোষ গিয়ে পড়লো দীপার ঘাড়ে, ধামাকা পর্ব আসছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে

‘আবার সব দীপার দোষ’! মিশকার শয়তানিতে সন্তানসম্ভবা উর্মি সিঁড়ি থেকে পড়ে গেল তেলে পা পিছলে, হবে বাচ্চা নষ্ট! সব দোষ গিয়ে পড়লো দীপার ঘাড়ে, ধামাকা পর্ব আসছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে

বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে চলে টিআরপির যুদ্ধ। প্রতিটি চ্যানেল প্রায়ই টিআরপির রেজাল্টে ভালো ফল করার জন্য নতুন নতুন সিরিয়াল আনছে। পুরনো সিরিয়ালগুলিতেও দর্শকদের উত্তেজনা ছাড়ানোর জন্য নানান ধরনের টুইস্ট আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।

বহুদিন থেকেই সিরিয়ালগুলিতে নানান উৎসব পালিত হওয়ার দৃশ্য দেখা যায়। বাংলার প্রতিটি উৎসবের চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলে প্রতিটি সিরিয়ালের মঞ্চে। এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসতে চলেছে বিশেষ চমক। রাখি পূর্ণিমার এপিসোড শেষ হতে না হতেই এই ধারাবাহিকে শুরু হতে চলেছে জন্মাষ্টমীর পর্ব। শ্রীকৃষ্ণের জন্ম তিথি অনুযায়ী এই জন্মাষ্টমী পালন করা হয়।

সকল স্থানেই জন্মষ্টমীর উৎসব পালিত হয়। তাই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকেও এই অনুষ্ঠানটি বাদ যাবে কেন? এবার জন্মাষ্টমীর পর্বেই এক সমস্যা দেখা যাবে।

আরও পড়ুন: ভেঙ্গে গিয়েছে দীর্ঘদিনের প্রেম! সায়ন্তর সাথে ব্রেকআপ ও রিজওয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন ‘সাঁঝের বাতি’র ‘চারু’ দেবচন্দ্রিমা

দীপা যে মা হতে চলেছে, এটা দর্শকরা সকলেই এতদিনে বুঝে গেছেন। জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের আরাধনা চলছে। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন দীপা এবং উর্মি। শ্রীকৃষ্ণের আরাধনা উর্মীর ভালো না লাগায় সে নিজের ঘরে চলে যায়। দীপার সাথে রান্নাঘরে উর্মি ঝামেলা করে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। এদিকে দীপা যেই উপরে ওঠে অমনি সুযোগ বুঝে মিশকা সর্ষের তেল ফেলে দেয় সিঁড়িতে। উর্মি সিঁড়ি দিয়ে নামতে গেলে দীপার চোখে পড়ে সর্ষের তেলটি। দীপা উর্মিকে আটকাতে গেলেও উর্মি কথা না শুনে চলে যায় এবং সিঁড়ি থেকে সে পড়ে যায়।

উর্মির পায়ে ছিল হাই হিল জুতো। তেল পড়ে থাকায় তাতে পিছলে গিয়ে হুর মুড়িয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায়। এটা যে মিশকার চাল সেটা বুঝতে পারে দীপা। কিন্তু সকলেই ভুল বুঝবে দীপা কে। সবেমাত্র লাবণ্যর ভালোবাসা পেতে শুরু করেছিল দীপা। আর তারই মধ্যে ঘটলো এই অঘটন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment