কাঁধে একটি বার্প ক্লথ, আয়নার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে ছবি তুললেন বলিউড তারকা ইন্ডিয়া ক্যাপ্টেনের স্ত্রী অনুষ্কা শর্মা। নতুন বছরে নতুন চমক, বিরুষ্কা এখন বলিউডের গ্ল্যামারাস কাপল থেকে এখন কন্যা ভামিকার মাতা-পিতা।
বিরুষ্কা কন্যা ভামিকা এখনও অনেক ছোট। তাই শুটিং নয় মা অনুষ্কা দিন-রাত অতিবাহিত করছে নিজের সন্তানের জন্য। এরই ফাঁকে রবিবার সকালে অনুষ্কা আয়নার সামনে দাঁড়িয়ে মেয়ের ভামিকার বার্প ক্লথ নিয়ে মজার ছলে একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবির ক্যাপশনে লেখা, “Currently favourite accessory -Burp cloth.” ভক্ত মহলে অনুষ্কা তার নতুন মা-জীবনের অনুভূতি শেয়ার করছেন।
সম্প্রতি অনুষ্কা এবং বিরাট কোহলি তাদের মেয়ের নাম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। ফুল ফ্যামিলির প্রথম ছবিটি ভাগ করে নেয় ভক্ত মহলে।




