Take a fresh look at your lifestyle.

একা হাতে সংসার-দোকান সামলানোর গল্প নিয়ে ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য! আসছে ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’, ভাইরাল ভিডিও

138

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। টলিউডের প্রথম সারির প্রায় সমস্ত পরিচালকদের সঙ্গে ইতিমধ্যেই কাজ করে ফেলতে দেখা গিয়েছে তাকে। তবে এবার বড় পর্দা ছেড়ে ছোটপর্দায় দীর্ঘদিন পর ফিরতে চলেছেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় নিয়মিত তাকে দেখতে পাবেন অভিনেত্রীর অনুগামীরা।

এদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে তার পরবর্তী সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টারে’র প্রোমো যেখানে অনুগামীরা দেখতে পেয়েছেন মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ থেকে সংসার সামলানোর পাশাপাশি নিজের নামে একটি মুদি দোকান সামলাতে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। তবে ট্রেলার থেকে বেশ বোঝা গেছে সংসারের থাকলেও বেশ কিছু অপূর্ণতা রয়েছে ছোটপর্দার লক্ষ্মী কাকিমার। তার প্রতি স্বামীর অবহেলা দেখতে পেয়েছেন দর্শকরা ট্রেলারে।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালের প্রোমোতে ইতিবাচক মন্তব্যই করতে দেখা গেছে দর্শকদের একটি বড় অংশকে। কারণ তারা মনে করছেন অন্যরকম কিছু গল্প নিয়ে জি বাংলার পর্দায় এবার আসতে চলেছেন তাদের প্রিয় অভিনেত্রী। এখনো পর্যন্ত জানা যায় নি ধারাবাহিকটি কবে থেকে কোন সময় সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়। তাই অনুগামীদের কাছে প্রিয় অভিনেত্রীকে ছোট পর্দায় দেখার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।

Comments are closed.