Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

২৪-এ পা দিলেন ‘অপরাজিতা অপু’ সুস্মিতা! মাঝরাতে পেলেন বয়ফ্রেন্ডের থেকে সারপ্রাইজ! ‘অপরাজিতা অপু’ সুস্মিতার জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

২৪-এ পা দিলেন ‘অপরাজিতা অপু’ সুস্মিতা! মাঝরাতে পেলেন বয়ফ্রেন্ডের থেকে সারপ্রাইজ! ‘অপরাজিতা অপু’ সুস্মিতার জন্মদিন সেলিব্রেশনের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকটির মাধ্যমে অতি অল্প দিনের মধ্যেই টলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে। মডেলিং জগত থেকে উঠে এসে ছোটপর্দার জনপ্রিয় হওয়া মোটও অত সহজ ছিল না। তবে অভিনেত্রী তা সফলভাবে করে দেখিয়েছেন। পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় সুস্মিতা। এবার সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হলো অভিনেত্রীর ২৪তম জন্মদিন পালনের নানান মুহূর্তের ছবি।

প্রসঙ্গত কিছুদিন আগেই অনুগামীদের সঙ্গে নিজের ভালোবাসার মানুষ অনির্বাণ রায়ের পরিচয় করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। মাঝেমধ্যেই মিষ্টি এই কাপলকে একসঙ্গে ফটো পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এবার জন্মদিনের দিন মাঝরাতে বয়ফ্রেন্ড অনির্বাণের থেকে নানান সারপ্রাইজ পেতে দেখা গেল অভিনেত্রীকে।

রেড ভেলভেট কেক কেটে দুজন একসঙ্গে পালন করেছেন অভিনেত্রীর জন্মদিন।পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রীর বাবা-মা এবং বেশ কয়েকজন কাছের মানুষও। প্রসঙ্গত সুস্মিতার বয়ফ্রেন্ড অনির্বাণ পেশায় একজন অনুষ্ঠান উদ্যোক্তা ।অনুষ্ঠানে সুত্রেই আলাপ হয়েছিল তাদের যা পরবর্তীকালে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কে পরিবর্তিত হয়।

আরও পড়ুন: ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছিল ‘বাঞ্ছারামের বাগান’ থেকে! আজও বাতিল হওয়ার দুঃখ তাড়া করে বেড়ায় সুপারহিট অভিনেতা দুলাল লাহিড়ীকে, এবার সামনে এলো সত্য

এদিন প্রিয় অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে অনুগামীদের থেকে পাওয়া শুভেচ্ছায়। পাশাপাশি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে টলিউডের বেশ কয়েকজন সহকর্মীকেও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী অবশ্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন সকলকেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment