Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

বহু বছরের বন্ধুত্ব-প্রেমে বিচ্ছেদ! নিরুপমা-ভূপালের জীবনে তৃতীয় পুরুষের আগমন?

বহু বছরের বন্ধুত্ব-প্রেমে বিচ্ছেদ! নিরুপমা-ভূপালের জীবনে তৃতীয় পুরুষের আগমন?

টানা ৭ বছর বন্ধুত্বের পর আড়াই বছর চুটিয়ে প্রেম করেছেন তাঁরা। কিন্তু কখনই তা স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আনেননি। কিন্তু নেট মাধ্যমে স্বীকৃতি দেওয়ার আগেই সেই সম্পর্ক গেল ভেঙে। জানেন কাদের কথা বলছি? তাঁরা আর কেউ না, এক জন ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের নিরুপমা ওরফে অর্কজা আচার্য। অন্যজন ‘করুণাময়ী রাণী রাসমণি’ ও ‘মিঠাই’ এর ধারাবাহিকের অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস।

টেলিপাড়ার গুঞ্জন নিরুপমা ও ভূপালের প্রেম গাঁথায় ইতি পড়েছে। তাঁদের সম্পর্ক ছিন্ন হওয়ার প্রধান কারণ ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের আবির ওরফে গৌরব রায়চৌধুরী। শোনা যাচ্ছে, সম্প্রতি অর্কজার সঙ্গে গৌরব রায়চৌধুরীর বিশেষ বন্ধুত্ব নিয়ে জল্পনা চলছে। যদিও এই তথ্যকে রটানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন অর্কজা।

প্রেমে বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিক বিশ্ববসুকে নিয়ে অর্কজা জানিয়েছেন, তাঁরা এখনও বন্ধু আছেন। ভবিষ্যতে কাজ করতে হলেও তাঁর কোনও অসুবিধা নেই। সম্পর্ক নিয়ে তিনি এখন কিছু ভাবতেই রাজি নন। লকডাউন, ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েই খুব চিন্তিত নিরুপমা।

আরও পড়ুন: অক্ষয় কুমারের পৌষমাস সলমন খানের সর্বনাশ! ‘সূর্যবংশী’ পা রাখলো ১০০ কোটির ক্লাবে, ভাইজান ও অক্ষয় কুমারের দ্বৈরথে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

একই ভাবে বিশ্বাবসুও প্রেম অথবা বিচ্ছেদ নিয়ে কথা বলতে চান না। তবে তিনি জানিয়েছেন, অর্কজা আমার বহু দিনের বন্ধু ও সহকর্মী। ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, গৌরব-শ্রীমের বিচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন হল। তাঁদের বিয়ে পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত পরিনতি পায়নি তাঁদের প্রেম। গত বছর অক্টবর থেকেই শ্রীমার গৌরবের সঙ্গে কোনও যোগাযোগ নেই।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment