Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

১৯-এ পা দিল বনগাঁর অরুনিতা! জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় অরুনিতার ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তা জানালেন চর্চিত প্রেমিক পবনদ্বীপ, তুমুল ভাইরাল ছবি

১৯-এ পা দিল বনগাঁর অরুনিতা! জন্মদিনের দিন সোশ্যাল মিডিয়ায় অরুনিতার ছবি শেয়ার করে শুভেচ্ছা বার্তা জানালেন চর্চিত প্রেমিক পবনদ্বীপ, তুমুল ভাইরাল ছবি

গতবছর ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’এর সূত্র ধরেই গোটা ভারতবাসীর কাছে পরিচিত হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন। গতবছরের সিজনে সেরার শিরোপা জয় করেছিলেন পবনদীপ। আর রানার্সআপ হয়েছিলেন অরুনিতা কাঞ্জিলাল। ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকেই তাদের সম্পর্ক নিয়ে মিডিয়াতে গুঞ্জনের শেষ ছিল না। যতদিন গেছে সেই গুঞ্জন বেড়েছে আরও। মিউজিক ভিডিওর রেকর্ডিং থেকে শুরু করে যেকোন জায়গায় প্রায়ই তাদের দেখা মেলে একইসাথে। এমনকি বর্তমানে বাইরে লাইভ শো করতে যাওয়ার সময়ও তারা ধরা দেন একই ফ্রেমে। তবে তারা বহুবার একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তারা শুধুই বন্ধু। তবে সেকথা বিশ্বাস করত একেবারেই রাজি নন নেটিজেনরা।

মঙ্গলবার ইন্ডিয়ান আইডলের রানার্সআপ অরুনিতার জন্মদিন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অরুনিতার একটি ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানালেন তার চর্চিত প্রেমিক পবনদীপ। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন “শুভ জন্মদিন”। এই পোস্টে অরুনিতাকে ট্যাগও করে দিয়েছেন গায়ক। পবনদীপ অরুনিতার জন্য পোস্ট করার পর থেকেই, তা ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। গায়কের এই পোস্টের মাধ্যমে নেটিজেনদের মধ্যে অনেকেই অরুনিতাকে তার জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

নিজের ১৯’তম জন্মদিনের দিন বনগাঁর মেয়ে অরুনিতা ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন। লাইভে এসে তিনি তার ভক্তদের পছন্দমত গান শুনিয়েছেন। ধন্যবাদ জানিয়েছেন তাকে সমর্থন করার জন্য এবং তার পাশে থাকার জন্য। এইভাবেই নেটিজেনদের তার পাশে থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। শেষে আবারও লাইভে আসার আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রথম ইনস্টাগ্রামে লাইভ এসেছিলেন অরুনিতা কাঞ্জিলাল। যাতে খুশি তার ভক্তরাও।

আরও পড়ুন: নাচের রিল ভিডিওয় ‘Kiss My Ass’ লিখে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড ‘পটলকুমার গানওয়ালা’ খ্যাত কিশোরী অভিনেত্রী হিয়া দে, তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন অরুনিতা ও পবনদীপ। তাদের সুরেলা কন্ঠে মুগ্ধ আট থেকে আশি সকলেই। তারা নিজেদের দক্ষ গায়েকির জন্য প্রশংসিত হয়েছেন একাধিক নামীদামী শিল্পীদের কাছে। উল্লেখ্য, এই চর্চিত তারকা জুটির একাধিক গানের ভিডিও ছবি থেকে থেকেই ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখতে পছন্দ করেন তাদের অগণিত অনুরাগীরা। একসাথে একাধিক রিল ভিডিও বানিয়েছেন তারা। উল্লেখ্য তাদের ভক্ত শুধুমাত্র দেশে নয় ছড়িয়ে রয়েছে বিদেশেও। বর্তমানে তারা একাধিক লাইভ শোও করতে যান বিদেশে, তার ঝলক থেকে থেকেই ফুটে ওঠে নেটদুনিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment