Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

প্রযোজকের থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত অরুনিতা-পবনদীপের বিরুদ্ধে, চুক্তিভঙ্গ করার অভিযোগ জুটির বিরুদ্ধে

প্রযোজকের থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত অরুনিতা-পবনদীপের বিরুদ্ধে, চুক্তিভঙ্গ করার অভিযোগ জুটির বিরুদ্ধে

সোনি টিভিতে সম্প্রচারিত হওয়া ইন্ডিয়ান আইডলে যোগদান করে চূড়ান্ত জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল এবং উত্তরাখণ্ডের গায়ক পবনদীপ রাজন। ফলস্বরূপ ইন্ডিয়ান আইডল শেষ হয়ে যাওয়ার পরেও অনুগামীদের মধ্যে তাদের জনপ্রিয়তা একই রকম রয়ে গিয়েছে। তাই তাদেরকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন অনুগামীরা।

কিন্তু এবার তাদের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। তাদের বিরুদ্ধে টাকা নিয়ে কথার খেলাপ করার অভিযোগ তুলে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনে অভিযোগ করেছে এক জনপ্রিয় প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার আগেই ওই নামী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন পবনদীপ ও অরুনিতা।

জানা গিয়েছিল কুড়িটি গানের একটি অ্যালবাম বার করবেন বলে রাজি হয়েছিলেন তারা। পাশাপাশি চুক্তিবদ্ধ হওয়ার সময় প্রচুর পরিমাণ টাকা নিয়েছিলেন ওই প্রযোজনা সংস্থার থেকে। কিন্তু প্রথম গানটির শুটিং শেষ হওয়ার পরেই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেন অরুনিতা এবং পবনদীপ।

আরও পড়ুন: ‘ভালোবাসা কঠিন জিনিস হারিয়ে দেয়’, আতিফ আসলামের গানে ঐন্দ্রিলার হাত ধরে নাচ সব্যসাচীর! আবারো মুগ্ধ নেটদুনিয়া, তুমুল ভাইরাল ভিডিও

জানা গিয়েছে প্রযোজকদের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পরবর্তী কাজের জন্য আর কোনো উৎসাহ দেখাননি এই জুটি। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনি মামলা করতে বাধ্য হয় ওই প্রযোজনা সংস্থা। প্রসঙ্গত বর্তমানে আমেরিকাতে অনুষ্ঠান করতে গিয়েছেন অরুনিতা এবং পবনদীপ। তাই এ ব্যাপারে এখনো কিছু প্রকাশ্যে জানাননি তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment