Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
27 June 2026

‘যেই ‘গাঁটছড়া’র খড়ি মাথায় ফুল গুঁজেছে, অমনি ‘মিঠাই’, উর্মি তাকে নকল করছে’! নেটদুনিয়ায় জোর ঝগড়া দুই ধারাবাহিকের অনুগামীদের, অভিযোগ দর্শকদের

‘যেই ‘গাঁটছড়া’র খড়ি মাথায় ফুল গুঁজেছে, অমনি ‘মিঠাই’, উর্মি তাকে নকল করছে’! নেটদুনিয়ায় জোর ঝগড়া দুই ধারাবাহিকের অনুগামীদের, অভিযোগ দর্শকদের

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থান জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকের কাছ থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকটি।পাশাপাশি এই ধারাবাহিকে অভিনয় এর কারণে দারুন জনপ্রিয় হতে সক্ষম হয়েছেন টলিউড অভিনেত্রী সোলাঙ্কি রায়।

তবে এবার তার অনুগামীদের জোর ঝগড়া শুরু করতে দেখা গেল নেটদুনিয়ায়। প্রসঙ্গত এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকে নিজের মতো করে স্টাইল করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তিনি মাথার একপাশে চুলে ফুল গুঁজে নিজের মৌলিক ফ্যাশন করে তুলেছেন। কিন্তু এবার জি বাংলার মিঠাই এবং ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের নায়িকা উর্মি মাথায় ফুল গুঁজতেই তীব্র প্রতিক্রিয়া দিলেন দর্শকরা।

‘গাঁটছড়া’ ধারাবাহিকের অনুগামীরা মনে করছেন তাদের প্রিয় অভিনেত্রীর স্টাইলকে নকল করছে জি বাংলার অভিনেত্রীরা। যা নিয়ে ইতিমধ্যেই জোর ঝগরা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটি বড় অংশ অবশ্য ‘গাঁটছড়া’ ধারাবাহিকের অনুগামীদের কথা শোনার পর মনে করছেন চুলে ফুল যে কেউই লাগাতে পারেন। পাশাপাশি ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীরা পাল্টা ‘মিঠাই’ এর ছবি দিয়ে প্রমান করে দিয়েছেন ‘গাঁটছড়া’ ধারাবাহিক শুরু হওয়ার অনেক আগে থেকেই মিঠাই চুলে ফুল লাগিয়ে থাকে। তাই এক্ষেত্রে কেউ কাউকে নকল করছে না এমনটাই মত নেটিজেনদের একটি বড় অংশের।

আরও পড়ুন: হট বোল্ড লুকে ইন্সটা মাতালেন মধুমিতা, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment