Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
2 July 2026

করোনা আক্রান্ত হলেন চিরঞ্জিবী সারজা-র স্ত্রী মেঘনা রাজ, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন করোনার খবর

করোনা আক্রান্ত হলেন চিরঞ্জিবী সারজা-র স্ত্রী মেঘনা রাজ, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন করোনার খবর

করোনার থাবায় প্রাণ গিয়েছে বহু মানুষের। এমনকি করোনায় আক্রান্ত হয়েছেন বহু অভিনেতা এবং অভিনেত্রীও। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছে বলিউডের উঠতি নায়ক বরুন ধাওয়ানের, এমনকি আজ করোনায় আক্রান্ত হয়েছেন কৃতি শ্যাননও। কিন্তু এসবের মাঝেই করোনার কবলে পড়লেন প্রয়াত কন্নড় অভিনেতা চিরঞ্জিবী সারজা-র স্ত্রী মেঘনা রাজ এবং তাঁদের নবজাতক শিশুপুত্র।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই বিষয়টি জনসমক্ষে আনেন মেঘনা। তিনি জানান কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে তাঁর নিজের, বাবা-মা ও শিশুপুত্রের। তিনি এও জানান আপাতত তিনি ঘরেই আছেন, চিকিৎসা চলছে। অ্যাঁর চিন্তার কোন কারণ নেই নিজের পুত্র এবং পরিবারকে নিয়ে তিনি সুরক্ষিতই আছেন। আশা করছেন শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment