Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 June 2026

অভিনয়ের থেকে দূরে এবার নিউমার্কেটে ফুড ভ্লগে ব্যস্ত মা ধারাবাহিকের ঝিলিক! তবে কি এবার অভিনয় থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী? ভাইরাল ভিডিও

অভিনয়ের থেকে দূরে এবার নিউমার্কেটে ফুড ভ্লগে ব্যস্ত মা ধারাবাহিকের ঝিলিক! তবে কি এবার অভিনয় থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী? ভাইরাল ভিডিও

সিরিয়াল প্রেমী মানুষের কাছে মা ধারাবাহিকের বেশ একটি আলাদাই গুরুত্ব রয়েছে। সিরিয়ালপ্রেমি অথচ মা ধারাবাহিকের নাম শোনেনি এই কথাটা বললে কেউ বিশ্বাস করবে না। মা ধারাবাহিকের প্রধান চরিত্র দেখানো হয়েছিল ঝিলিককে। এই ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন ছোট্ট শিশু শিল্পী তিথি বসু। স্টার জলসা সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষের হৃদয় কেড়েছিল। একই সাথে আবার ঠিক ততটাই জনপ্রিয়তা পেয়েছিল তিথি নিজেও। ২০০৯ থেকে ২০১৪ সাল অবধি টানা সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। এই এক টানা পাঁচ বছর অভিনয় জগতে দেখতে পাওয়া গেছে শিশু শিল্পী হিসেবে তিথিকে। কিন্তু তারপরে আর কোন নতুন প্রজেক্ট এই কাজ করতে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। তবে এখন প্রশ্নটা স্বাভাবিক যে অভিনয় ছেড়ে কোন কাজে ব্যস্ত রয়েছেন তিথি বসু?

শিশু শিল্পী থেকে বড় হয়ে ওঠার পরে আর কোন ধারাবাহীকে দেখতে পাওয়া যায়নি তিথিকে। কিন্তু একেবারেই অভিনয় থেকে সরে গিয়েছে এমন কোন খবর শোনা যায়নি। অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়াতে বেশ ভালই সক্রিয় থাকেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ার দৌলতে এতোটুকু ভাটা পড়ে নি অভিনেত্রীর জনপ্রিয়তায়। বরঞ্চ দিন দিন বেড়ে গিয়েছে। কিন্তু অভিনেত্রীর অনুরাগীরা তাঁর কোন কাজ দেখতে না পেয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। তাদের মনে হাজারো প্রশ্ন আছে যে তবে কোথায় ব্যস্ত আছেন?

তবে সোশ্যাল মিডিয়া জুড়ে তিথির কর্মকান্ড দেখলে একটা কথা খুব ভালোভাবে বুঝে যাওয়া যায় যে, বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্টার তিথি। ফুড ভ্লগাদের মধ্যে বেশ জনপ্রিয় একটি নাম কমলিক। তাঁর সঙ্গে নিউমার্কেটের ‘বাহারে আহারে’ ফুড ফেস্টিভ্যালে গিয়ে ভ্লগিং করতে দেখা গেলো তিথিকে। যদিও সেখানে তাঁরা দুজন একা ছিলেন না। তাঁদের সঙ্গে ছিলেন আরও অনেকে। তাদের সকলের সাথে উপস্থিত ছিলেন ঝিলিক তথা তিথির প্রেমিক দেবায়ুধ পালও।

আরও পড়ুন: ‘গর্ভবতী হয়ে পড়ায় আলিয়াকে বিয়ে করতে বাধ্য হয়েছেন রণবীর কাপুর’! বলিউডের অন্দরের গুঞ্জন সামনে আসতেই হইচই সোশ্যাল মিডিয়ায়

এদিন বেশ ভালই হাসি-মজায় ঠাট্টায় কাটিয়েছেন সারাদিনটি। ‘ফুডি বাঙালি’ ফেসবুক পেজ থেকে এদিনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিথি সহ বাকি সবাই সেই ফুড ফেস্টিভ্যালের খাবার আনন্দের সঙ্গে উপভোগ করছেন। এই ভিডিও দেখে রীতিমত অবাক হয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। তবে কি অভিনেত্রী এবার অভিনয় ছেড়ে ব্লগিংয়ে নামছেন? এমনি আরো নানা প্রশ্ন এসেছে তাদের মনে। যদিও অভিনেত্রী তরফ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment