স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘খরকুটো’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা। কৌশিক বাবিন ওরফে সৌজন্যের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে তৃণা অভিনয় করছেন গুনগুনের চরিত্রে। সম্প্রতি কৌশিক রায়ের জন্মদিন পালন করা হল শুটিং সেটেই। উপস্থিত ছিলেন ধারাবাহিকের সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। সম্প্রতি সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিক টিভির পর্দায় সবসময়ই জমজমাট থাকে। কোনো না কোনো অনুষ্ঠানে মেতে রয়েছে তারা। সম্প্রতি আবারও আরো এক অনুষ্ঠানে মেতে উঠল সকলে মিলে। তবে সেটা রিল লাইফে নয় রিয়েল লাইফে। কৌশিক রায়ের জন্মদিন শুটিং সেটেই পালন করা হল ধুমধাম করে। উপস্থিত ছিলেন ধারাবাহিকের সকলেই। কাটা হয়েছে বড় হার্ট শেপের চকলেট কেক। সকলেরই সারা মুখে লেগেছিল কেকের ক্রিম। যেভাবে কেক মাখামাখি হয়েছে তাতে কে কতটা কেক খেয়েছেন তা নিয়ে সন্দেহই রয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ছবি দেখেই বোঝা যাচ্ছে এদিন তারা চুটিয়ে মজা করেছেন। সম্প্রতি ধারাবাহিকের অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই ছবি শেয়ার করেছেন। শেয়ার করার পর থেকেই সকলেই শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অভিনেতাকে।
View this post on Instagram
আরও পড়ুন: দেখুন কে ভাঙলো উর্বশীর হৃদয়? প্রকাশ্যে এলো উর্বশীর অন্তরঙ্গ মুহূর্তগুলি
একরাশ ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা জমা পড়েছে কৌশিকের ঝোলায়। কৌশিক রায় সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ করতে খুব একটা পছন্দ করেন না। সম্প্রতি তৃণার দৌলতে সেটে তার জন্মদিন পালনের ঝালক মিলল। এই ছবি দেখতে পেয়ে বেজায় খুশি অভিনেতার অনুরাগীরা।
View this post on Instagram




