Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

বড্ড ক্লান্ত মিশমি দাস! অভিনয় থেকে অবসর নিচ্ছেন ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত মিশমি দাস! ‘একটু একা থাকতে চাই’, জানালেন ‘ক্লান্ত’ অভিনেত্রী

বড্ড ক্লান্ত মিশমি দাস! অভিনয় থেকে অবসর নিচ্ছেন ‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত মিশমি দাস! ‘একটু একা থাকতে চাই’, জানালেন ‘ক্লান্ত’ অভিনেত্রী

এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ এর নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিতে দেখা গিয়েছে টলিউড অভিনেত্রী মিশমি দাসকে। পাশাপাশি হিন্দি টেলিভিশনেও চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। তবে এবার সবকিছুর মধ্যেই একটি সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে অভিনয় জগৎ থেকে অবসর গ্রহণের জল্পনা ফেলে দিলেন অভিনেত্রী। তবে কেন হঠাৎ সফল অভিনয় কেরিয়ার ছেড়ে দিতে চলেছেন অভিনেত্রী তা জানতে উৎসুক হয়ে উঠেছেন অনুগামীরা।

প্রসঙ্গত কিছুদিন আগে গোয়া বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। তবে তার মধ্যেই ফিরে এসে নিয়মিত শুটিং শুরু করতে হয় তাকে। পাশাপাশি টলিউডের মতোই সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হয়েছে জাতীয় পর্যায়ের ছোটপর্দায়। তবে এবার একটি সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে অভিনেত্রী জানালেন বেশ ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।

আরও পড়ুন: এক বছরের যাত্রা সম্পন্ন করল মিঠাই পরিবার, ধারাবাহিকের জন্মদিন উপলক্ষে আবেগভরা পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু, শুভেচ্ছায় ভরাল ভক্তরা, ভাইরাল ছবি

তাই একটু একা থাকার জন্য সময় চাইছেন। যে কারণে আর জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে না তাকে। পাশাপাশি এদিন তার সাফল্যের পিছনে যাদের অনুপ্রেরণা রয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলাই বাহুল্য এদিন পোস্টটি ভাইরাল হতেই অনুগামীরা নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে তার অভিনয় যে ভীষণ মিস করবেন সে কথাও জানাতে ভোলেননি অনুগামীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment