Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

উমা সিরিয়ালের শুটিংয়ের শেষ দিনে কেঁদে ভাসালো আচার্য পরিবার! ভাইরাল ভিডিও

উমা সিরিয়ালের শুটিংয়ের শেষ দিনে কেঁদে ভাসালো আচার্য পরিবার! ভাইরাল ভিডিও

বর্তমান সময়ে ধারাবাহিক টিকে থাকার মূল ভিত্তি হলো জনপ্রিয়তা। যে ধারাবাহিকের জনপ্রিয়তা যত বেশি সেই ধারাবাহিক টিকে থাকার সম্ভাবনাও তত বেশি। কিন্তু যে ধারাবাহিকের জনপ্রিয়তা নেই সেই ধারাবাহিক কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে।

জনপ্রিয়তার উপর ভিত্তি করেই প্রতি সপ্তাহে বের হয় টিআরপি তালিকা। তাই সাম্প্রতিককালে টিআরপির লড়াইয়ে টিকতে না পেরে স্টার জলসার দুটো ধারাবাহিক বিদায় নিয়েছে। ওই দুটি ধারাবাহিক হলো বৌমা একঘর এবং মন ফাগুন। হয়তো ভবিষ্যতে আরও কোনো সিরিয়াল বিদায় নিতে চলেছে কারণ নতুন ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল এসে যাবে সেপ্টেম্বর মাসেই।

সম্প্রতি জি বাংলায় শেষ হতে চলেছে উমা ধারাবাহিকটি। এই ধারাবাহিকের শেষ সম্প্রচার হতে চলেছে রবিবার‌ তারপর সোমবার থেকে আমরা সন্ধ্যা ৭টার সময় দেখবো জগদ্ধাত্রী সিরিয়াল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে উমা ধারাবাহিকের শুটিং এর শেষ দিনের একটি ভিডিও‌।

আরও পড়ুন: মূর্তি নাকি মানুষ? ভবতারিণী রূপে ধরা দিলেন শ্রুতি! ভক্তিভরে প্রনাম দর্শকদের

কয়েকটি এপিসোডে এই ধারাবাহিক দুর্দান্ত পারফর্ম করলেও কিছু কিছু এপিসোডের জন্য ট্রোলিং এর শিকারও হতে হয়েছে। এই ধারাবাহিকের নায়িকা শ্রীঞ্জিনী চক্রবর্তী এই ধারাবাহিকে অভিনয় করে কিন্তু তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। মাত্র এক বছরের মাথাতেই এই ধারাবাহিকটি শেষ হতে চলেছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে শুটিংয়ের শেষ দিনে কেঁদে ভাসালেন আচার্য পরিবারের সদস্যরা। সকল অভিনেতা অভিনেত্রীরা একসাথে দুপুরবেলা জমিয়ে খাওয়া-দাওয়া করলো। নীল ভট্টাচার্য স্টার জলসার নতুন ধারাবাহিক শুরু করতে চলেছেন তার পুরনো নায়িকা তিয়াশার সঙ্গে। নতুন কাজ শুরু করতে গেলেও উমা ধারাবাহিক শেষ হওয়ার সময় তারও মন খারাপ। তিনি বলছেন যে নতুন কাজ শুরু করতে হবে ঠিকই। কিন্তু এতদিন ধরে একসঙ্গে উমা ধারাবাহিকের শুটিং করেছি যে পরিবারের সঙ্গে তাদের জন্য মন তো খারাপ লাগছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

বাংলা সিরিয়াল