Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 June 2026

মা হয়েও শরীরে নেই বিন্দুমাত্র মেদ! স্পোর্টস ব্রা পরে হট বোল্ড ফটো পোস্ট করে মারকাটারি ফিগারে সকলকে চমকে দিলেন নুসরত জাহান

মা হয়েও শরীরে নেই বিন্দুমাত্র মেদ! স্পোর্টস ব্রা পরে হট বোল্ড ফটো পোস্ট করে মারকাটারি ফিগারে সকলকে চমকে দিলেন নুসরত জাহান

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সকলেই জানেন যে গত বছর থেকেই নানা রকম পরিবর্তন এসেছে টলিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহানের জীবনে। প্রথমে তিনি বেরিয়ে আসেন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে হওয়া বিয়ের সম্পর্ক থেকে। তারপর টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ প্রেমের সম্পর্কের কথা জানতে পারেন নেটিজেনরা। তারপরই সন্তানের জন্ম দেন অভিনেত্রী। কিন্তু এসবের মধ্যেও নিজেকে ঠিক আগের মতোই ফিট চেহারায় ধরে রাখতে সক্ষম হয়েছেন নুসরত জাহান।

এদিন সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে নিজের একটি ফটো শেয়ার করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। যেখানে তার স্পোর্টস ব্রা এবং লেগিংস পড়া চেহারা দেখে অনুগামীরা এক বাক্যে স্বীকার করেছেন যে তাকে দেখে বোঝার উপায় নেই সদ্য মা হয়েছেন তিনি। কারণ মাতৃত্বকালীন কোন মেদকে শরীরে জমতে দেননি অভিনেত্রী। বরং পুত্র সন্তানের জন্ম দেওয়ার পরেও হিরোইন সুলভ চেহারা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি।

প্রসঙ্গত এদিন তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনুগামীদের অনেককেই বেশ অবাক হতে দেখা গেছে। পাশাপাশি অনেকেই তার কাছে জানতে চেয়েছেন কিভাবে মা হওয়ার পরেও ঠিক আগের মতই চেহারা ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি।

আরও পড়ুন: ভগবত গীতাকে অসম্মান করার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন দেবলীনা

তবে এখানেই শেষ নয়। পুত্র সন্তানের জন্ম দেওয়ার খুব অল্পদিনের মধ্যেই কাজের জগতে ফিরে এসেও সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। এদিন তার ইনস্টাগ্রাম পোস্ট আরো একবার বাক্যহারা করল অনুগামীদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment