Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

লন্ডনের রাস্তায় বাদশার গানে নাচলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলো ভিডিও

লন্ডনের রাস্তায় বাদশার গানে নাচলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হলো ভিডিও

টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ দেবলীনা কুমার। খুব শীঘ্রই গৌরবের সাথে নিজের বিয়ের এক বছর পূর্ণ করবেন অভিনেত্রী। বর্তমানে সেভাবে সিনেমা বা ধারাবাহিকে দেখা মেলে না তার। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর ডান্স গুরু হিসেবে দেখা যায় তাকে। এছাড়াও নেটদুনিয়ায় বেশ ভালই অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়ই নিজের নানা ইউনিক লুকের ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী, যা ভাইরাল হয় নিমেষে।

টলিউডের এই অভিনেত্রী ট্রেন্ডিংয়ে বিশ্বাস করেন না। সম্প্রতি বাদশাহ’এর জনপ্রিয় গানে লন্ডনের রাস্তায় নাচতে দেখা গেল অভিনেত্রীকে। যা শেয়ার হওয়ার সাথে সাথেই গোটা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেবলীনা কুমার একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভাল নৃত্যশিল্পীও তা জানতে বাকি নেই কারোরই। তার নাচ দেখেই বোঝা যায় তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী। সম্প্রতি তার নাচের প্রশংসা করেছেন তারা একাধিক অনুরাগীরা। বলাই বাহুল্য, অভিনেত্রী এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন।

অভিনেত্রী তার স্বামী গৌরব চ্যাটার্জীর সাথে বর্তমানে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন যা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। সেখানে গিয়েই বাদশাহের ‘জুগনু’ গানে লন্ডনের রাস্তায় শীতকালীন রোদে ইনস্টাগ্রামে রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। যে জায়গায় দাঁড়িয়ে অভিনেত্রী ভিডিওটি বানিয়েছেন তার পিছনে বেশ কয়েকটি সুন্দর কটেজের দেখা মিলেছে। এই ভিডিওটি ফোনের ক্যামেরায় রেকর্ড করেছেন গৌরব চ্যাটার্জী। সম্প্রতি অভিনেত্রীর বানানো এই ভিডিওটি নেটদুনিয়ায় তার অনুরাগীদের মধ্যে এবং সকল নেটবাসীদের মধ্যে তুমুল ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: শুটিংয়ে গুরুতর আঘাত পেলেন সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী! পায়ে গুরুতর সেই চোট নিয়েই শুটিং করলেন অভিনেত্রী, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment