ছোটপর্দার অন্যতম জনপ্রিয় এবং বিতর্কিত একটি রিয়েলিটি শো হল ‘বিগবস’। বলিউড অভিনেতা সলমন খান পরিচালিত এই রিয়েলিটি শো মাঝে মধ্যেই নানা কারণে বিতর্কের শিরোনামে উঠে আসে। এবারো দুই প্রতিযোগীকে টানা পনেরো ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য ফেলল বিগবস।
প্রসঙ্গত এদিন প্রতিযোগী রেশমি দেশাই এবং বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য বিগবসের টাস্ক হিসেবে খুঁটির সঙ্গে হাত বেঁধে সারারাত দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। কারণ, টাস্ক হেরে গেলে ফাইনালে পৌঁছানো অসম্ভব হত তাদের পক্ষে। তা ছাড়া, এইসময় অন্যান্য প্রতিযোগীরা তাদের দিকে ডিটারজেন্ট, জল থেকে শুরু করে বিভিন্ন কিছু ছুঁড়তে থাকেন। তবে এতকিছুর মধ্যেও ভেঙে পড়েননি ‘গোপী বহু’।
বরং সারারাত দাঁড়িয়ে থাকার পর টাস্ক জিততে নিজের প্যান্টেই প্রস্রাব করে দেন তিনি। তবে শেষ পর্যন্ত সমস্ত প্রতিযোগীরা তাকেই লক্ষ্য করে জল ছুঁড়তে থাকেন। পাশাপাশি বিজয়ী নির্ধারণ করার জন্য কঠিন করে দেওয়া হয় টাস্কের নিয়মও। যে কারণে জুতো ছাড়াই খালি পায়ে দাঁড়িয়ে থাকতে হয় প্রতিযোগীদের। শেষ পর্যন্ত মিলিত আক্রমণের সামনে পড়ে পা পিছলে পড়ে যান বাঙালি প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য। তবে টাস্কে হেরে গেলেও দারুন প্রশংসিত হয়েছে তার সাহস ও মনোবল।
আরও পড়ুন: উন্মুক্ত শরীর, শ্বেত শুভ্র পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন মালাইকা
Ok Nishant bhatt it was devo who was encourage you when you where doing task and what you have done shame on you😡#DevoleenaBhattacharjee stay strong ❤️ pic.twitter.com/UzSQDkLTmu
— Devo_shreya || DEVO IN BB15|| (@devoleena_my) January 4, 2022




