Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
28 June 2026

নাচের ভঙ্গিতে, শরীরি আবেদনে নেট মাধ্যমে ঝড় তুললেন দেশের মাটির নোয়া

নাচের ভঙ্গিতে, শরীরি আবেদনে নেট মাধ্যমে ঝড় তুললেন দেশের মাটির নোয়া

এক কোমড় চুল। পরনে গেঞ্জির শর্ট ড্রেস। চোখের চাহুনিতে উষ্ণতা। টিভির পর্দায় ঘরোয়া লুক ছেড়ে হট লুকে অবতরণ ‘দেশের মাটি’ ধারাবাহিকের নায়িকা নোয়া।

ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শ্রুতি দাস। এবার সেই নোয়া ধরা দিলেন এক্কেবারে অন্য মেজাজে। হট লুকে আবেদনময়ী শরীরি ভঙ্গিমায় নেট দুনিয়ায় ঝড় তুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল অভিনেত্রী ভিডিও।

ব্যাকগ্রাউন্ডে বাজছে তানিশক বাগচি ও বিশাল দাদলানির গাওয়া ‘হার ফান মওলা’। সঙ্গে গানের তালে আবেদনময়ী ভঙ্গিতে নাচছেন শ্রুতি। গানের সঙ্গে বেশ কয়েকবার তাঁর পোশাকও বদল হয়েছে। নিজেই ইনস্টাগ্রামের দেওয়ালে গত সপ্তাহে এই ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। শেয়ার মাত্রই ভাইরাল হয় সেই ভিডিও।

আরও পড়ুন: গাছ লাগাচ্ছে ইউভান, বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন মা-ছেলের

শ্রুতি কাটোয়ার মেয়ে। কলকাতা এসেছিলেন পড়াশোনার করতে। পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ে বেশ অগ্রহী ছিলেন। মডেলিংয়ের দুনিয়ায় পা রাখা পরে অডিশন দিয়ে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয়ের করেন। বর্তমানে ‘দেশের মাটি’ ধারবাহিকে অভিনয় করছেন শ্রুতি দাস।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment