Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
12 July 2026

ভারতী ও হর্ষের গ্রেফতারির পর ইন্ডাস্ট্রিতে মাদকদ্রব্য নিয়ে বিস্ফোরক জনি লিভার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় বলিউডের একাধিক তাবড় তাবড় তারকাদের নাম এসেছে সামনে।

ভারতী ও হর্ষের গ্রেফতারির পর ইন্ডাস্ট্রিতে মাদকদ্রব্য নিয়ে বিস্ফোরক জনি লিভার

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় বলিউডের একাধিক তাবড় তাবড় তারকাদের নাম এসেছে সামনে। বলিউডের এ লিস্ট তারকা দীপিকা পাডুকোন থেকে সারা আলি খান, অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুর মতো তাবড় তাবড় তারকাদের নাম উঠে এসেছে মাদক মামলায়। এমনকি বড় পর্দা থেকে ছোট পর্দার জনপ্রিয় জুটি ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার গ্রেফতারিতে বেশ শোরগোল শুরু হয়েছে বলি পাড়ায়। এর মাঝেই বিস্ফোরক জনপ্রিয় অভিনেতা জনি লিভার।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মুখ খুললেন জনি লিভার। তিনি জানান, জেল থেকে বেরিয়ে আসার পর হর্ষ এবং ভারতীর উচিত নিজেদের সহকর্মীদের সাথে কথা বলা। তাদের দুজনের বয়সী খুবই কম। এত কম বয়সে মাদকের নেশায় নিজেকে না জড়ানোই ভালো। মাদক সেবনের জন্য খবরের কাগজের হেডলাইন হচ্ছে অল্প বয়সী তারকারা। তাঁদের পরিবারের উপরে কী অবস্থা হয় ভেবে দেখুন তো। কৌতুক শিল্পী আরো বলেন, সঞ্জয় দত্ত মাদক সেবন করতেন। কিন্তু তিনি তাঁর সমস্ত দোষ স্বীকার করে নিয়েছিলেন গোটা পৃথিবীর সামনে। তাঁর থেকে বড় উদাহরণ আর হতে পারে না। এভাবেই যদি বলিউডের কম বয়সী তারকার মাদক সেবন করে তাহলে এই ইন্ডাস্ট্রি নাম খারাপ হবে। আর এই ইন্ডাস্ট্রির বদনাম হোক কখনোই চান না তিনি। এছাড়াও ইন্ডাস্ট্রিতে মাদক সেবন বন্ধ করার আর্জি জানান জনি।

প্রসঙ্গত টেলি জগতের জনপ্রিয় কৌতুক শিল্পী ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে উঠে মাদকদ্রব্য সেবনের অভিযোগ। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁদের বাড়িতে তল্লাশি করে উদ্ধার করে মাদকদ্রব্য। এরপর জিজ্ঞাসাবাদের সময় মাদক সেবনের কথা স্বীকার করে নেন এই তারকা দম্পতি। বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে তাঁদেরকে।

আরও পড়ুন: বিয়ের রাতে ডোনা গাঙ্গুলীকে একটি বিশেষ উপহার দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী, দাদাগিরির মঞ্চে ফাঁস হলো সত্যি, বিয়ের রাতে ডোনাকে বিশেষ উপহার দিয়েছিলেন সৌরভ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment