Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
6 July 2026

ভুবন বাদ্যকরের মার্বেল মোড়া প্রাসাদ দেখে চোখ কপালে উঠবে আপনারও! লক্ষাধিক টাকার বাড়ি নিজেই ঘুরে দেখালেন ‘কাঁচা বাদাম’ কাকু, তুমুল ভাইরাল ভিডিও

ভুবন বাদ্যকরের মার্বেল মোড়া প্রাসাদ দেখে চোখ কপালে উঠবে আপনারও! লক্ষাধিক টাকার বাড়ি নিজেই ঘুরে দেখালেন ‘কাঁচা বাদাম’ কাকু, তুমুল ভাইরাল ভিডিও

কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল ভাইরাল হতে দেখা গিয়েছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে। বলা যেতে পারে তার রচনা করা একটি গান বদলে দিয়েছে তার ভাগ্য। এরপর বাদাম বিক্রি ছেড়ে কলকাতার বড় ক্লাবে গান পরিবেশন করা থেকে শুরু করে মুম্বাই গিয়ে পরের গানের রেকর্ডিং, সমস্তটাই করে ফেলেছেন সকলের প্রিয় বাদাম কাকু।

এবার অনুগামীদের সঙ্গে নিজের নতুন বাড়ির অন্দর সজ্জার সমস্ত চিত্র ভাগ করে নিতে দেখা গেল তাকে। যদিও নেটিজেনদের একটি বড় অংশ বাড়ির বদলে এটিকে বিলাসবহুল প্রাসাদ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। জানা গেছে ইতিমধ্যে প্রায় ছয় লক্ষ টাকা খরচা করেছেন ভুবন বাদ্যকর তার বাড়ির পিছনে। একজন জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার এগিয়ে এসেছেন তার বাড়ির অন্দরসজ্জা করে দেওয়ার জন্য।

জানা গিয়েছে বাড়ির দেওয়ালে ভুবন কাকুর ছবি থেকে শুরু করে সিলিংয়ে ‘রাধে রাধে’ লেখা হয়েছে ইতিমধ্যেই। বলাই বাহুল্য এদিন তার বিলাসবহুল বাড়ির ছবি দেখে দারুণ খুশি হয়েছেন অনুগামীরা। তবে কমেন্ট এর মাধ্যমে নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন সাফল্য পেয়ে যেন অহংকারী না হয়ে ওঠেন তাদের প্রিয় বাদাম কাকু। কমেন্টের মাধ্যমে তাকে মাটিতে পা রেখে চলার পরামর্শও দিয়েছেন তারা।

আরও পড়ুন: ‘লক্ষ টাকার মালিক হয়েও বাড়িতে নেই চাল-ডাল, খাবার আসে শ্বশুরবাড়ি থেকে’! সামনে এল ‘কিপটে’ ইমন চক্রবর্তীর সংসারের গোপন তথ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment