Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

থানায় আমির খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন BJP বিধায়ক, কিন্তু কেন? বিস্তারিত জানুন

থানায় আমির খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন BJP বিধায়ক, কিন্তু কেন? বিস্তারিত জানুন

বর্তমানে নিজের আগামী ছবি লাল সিং চাড্ডার শুটিংয়ে বেজায় ব্যস্ত অভিনেতা আমির খান। করোনা পরিস্থিতির মধ্যেও উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় চলছে এই সিনেমার শুটিং। কিন্তু সম্প্রতি সেখানে শুটিং করা নিয়ে বিতর্কের সম্মুখীন হন আমির খান। সংক্রমণ এড়ানোর জন্য কোভিড-১৯ এর নিয়মবিধি মেনে না চলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিজেপির বিধায়ক নন্দ কিশোর গুর্জর আমির খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন করোনা প্রোটোকল না মানার। ইতিমধ্যেই আমির খানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

বর্তমানে নিজের ছবির শুটিংয়ের জন্য গাজিয়াবাদে রয়েছেন আমির খান। সূত্রের খবর, আমির খানকে শুটিংয়ের সেটে দেখার জন্য জমায়েত করে তাঁর ভক্তরা। আমিরকে এক ঝলক দেখার জন্য উৎসুক তাঁর ভক্তরা। শ্যুটিং লোকেশনেও পৌঁছে যায় ফ্যানরা। ফ্যানদের সাথে দেখাও করেন তিনি তবে সাক্ষাতের সময় আমির খান কিংবা তাঁর ভক্তেরা, কারোরই মুখে ছিল না মাস্ক। আর এই কারণেই কোভিড প্রোটোকল ভাঙার অভিযোগ দায়ের করেছেন নন্দ কিশোর। যদিও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমির খানের বিরুদ্ধে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে শ্যুটিং চলাকালীন আহত হন আমির খান। কিন্তু তার পরেও শুটিং চালিয়ে যান তিনি। জানা যাচ্ছে গুরুতর ভাবে বুকে আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে পেইন কিলার খেয়ে শুটিং করছেন আমির। লাল সিং চাড্ডা ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। নেট দুনিয়ায় ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে বহু চর্চা চলছে। সম্পূর্ণ আলাদা রূপে দেখা যাবে আমির খানকে। সিনেমাটি আগামী বছর বড়দিনে মুক্তি পাবে।

আরও পড়ুন: ষ্টার জলসার ‘বরণ’ সিরিয়ালে প্রিয় জুটির ৩ বার বিয়ে দেখে বিরক্ত দর্শকেরা! আবারও বিয়ের পিঁড়িতে রুদ্রিক-তিথি, বিরক্ত বরণ অনুরাগীরা, নেটদুনিয়ায় তুমুল ট্রোলড এই বাংলা সিরিয়াল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment