Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

ভবানীপুরে রুদ্রনীল, কৃষ্ণনগর উত্তরে মুকুল, বরাহনগরে পার্নো মিত্র, বিজেপির তারকাখচিত প্রার্থী তালিকা

ভবানীপুরে রুদ্রনীল, কৃষ্ণনগর উত্তরে মুকুল, বরাহনগরে পার্নো মিত্র, বিজেপির তারকাখচিত প্রার্থী তালিকা

দু’দশক পরে ভোটের ময়দানে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। বৃহস্পতিবার The Bengal story তে আমরা জানিয়েছিলাম মুকুল রায় কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হতে পারেন। মুকুল রায়ের বিরুদ্ধে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা কৌশানি মুখার্জি।
রাজনৈতিক জীবনে বহুভোট পরিচালনা করেছেন মুকুল রায়। বর্ষীয়ান এই রাজনীতিক এবার নিজে প্রার্থী ।
এছাড়াও চার দফার প্রার্থী তালিকায় দেখা গেল একাধিক তারকার নাম।
ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জল্পনা ছিল। অভিনেতার বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি।
বরাহনগর থেকে পদ্ম শিবির প্রার্থী করেছে বাংলা ছবির পরিচিত মুখ অভিনেতা পার্নো মিত্রকে। পার্নো লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দেন।
এদিকে আসানসোল দক্ষিণে বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে চমক। তৃণমূলের প্রার্থী অভিনেতা সায়নী ঘোষের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হচ্ছেন ফ্যাশন ডিজাইনার তথা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

[আরও পড়ুন- দু’বার হেরেছেন দেবশ্রীর কাছে, সিপিএমের কান্তিই এবার রায়দীঘির তারকা প্রার্থী]

অভিনেতাদের পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে খেলোয়াড়ের নামও। মানিকতলা থেকে বিজেপি প্রার্থী করেছে, ফুটবলার কল্যাণ চৌবেকে।
শিলিগুড়ি কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন দিন কয়েক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ। এবার তাঁর লড়াই একদা রাজনৈতিক গুরু অশোক ভট্টাচার্যের সঙ্গে।
হাবরায় দাঁড়াচ্ছেন রাহুল সিনহা, শমিক ভট্টাচার্য রাজারহাট গোপালপুর থেকে, দমদম থেকে বিমলশঙ্কর নন্দ বিজেপির টিকিটে লড়বেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।