Gold ₹146,350/10g
Silver ₹244.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 July 2026

শ্রীদেবীর সঙ্গে ঘর-সংসার বাঁধবেন বলেই ভুলে যান নিজের সন্তানদের, বিস্ফোরক বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা

দেখতে দেখতে দু বছর হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর। বলিউডের এভারগ্রীন অভিনেত্রী আজ আর নেই। তবে দর্শকদের মনে সব

শ্রীদেবীর সঙ্গে ঘর-সংসার বাঁধবেন বলেই ভুলে যান নিজের সন্তানদের, বিস্ফোরক বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা

দেখতে দেখতে দু বছর হয়ে গেল শ্রীদেবীর মৃত্যুর। বলিউডের এভারগ্রীন অভিনেত্রী আজ আর নেই। তবে দর্শকদের মনে সব সময় বিরাজ করছে তাঁদের ‘ড্রিম গাল’। জীবিত অবস্থাতেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল শ্রীদেবীকে। বনি কাপুরকে বিয়ে করা থেকে বনি কাপুরের দুই সন্তানের মা হয়ে ওঠা, সব সময় বিতর্কের মুখে ছিলেন অভিনেত্রী। বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুর যখন তাঁর স্বামী ও শ্রীদেবীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন, তখন আর কিছু করার ছিল না। সেই কারনে আজও এক বড় আক্ষেপ রয়ে গেছে তাঁর। নিজের মুখেই স্বীকার করে নিলেন সেই আক্ষেপের কথা।

এক জামানার প্রথম সারির অভিনেত্রী ছিলেন ‘চাঁদনি’। তাঁর প্রেমে না জানি কত পুরুষ পাগল ছিলেন। কিন্তু সেইসব প্রেমিকদের মন ভেঙে শেষমেষ দুই সন্তানের বাবা, পরিচালক বনি কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। এই নিয়ে সেইসময় হাজারো জল্পনা দানা বেঁধেছিল। শ্রীদেবীর এই সিদ্ধান্তের পেছনে কী কারণ ছিল তা জানা যায়নি কখনো। তবে শোনা গিয়েছিল, নিজের প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন বনি শ্রীদেবীর সঙ্গে সংসার বাঁধবেন বলে। এমনকি তাই নয়, নিজের দুই সন্তানকে ফেলে রেখে শ্রীদেবীর সঙ্গে শুরু করেন নতুন জীবন।

এক সূত্রের খবর, প্রথমদিকে বনি কাপুরের প্রেমে পড়েননি শ্রীদেবী। বনি কাপুর নিজেই গিয়েছিলেন শ্রীদেবীর কাছে প্রেমের প্রস্তাব নিয়ে। তবে এটা হয়তো অনেকেই জানেন না, মোনা কাপুর ও শ্রীদেবী খুব ভালো বন্ধু ছিলেন। আর সেই জন্য মোনার বাড়িতে প্রায়শই যেতেন শ্রীদেবী। “রূপ কি রানি চোরো কা রাজা” ছবির শুটিংয়ের সময় এক মাস বনি কাপুরের বাড়িতে ছিলেন শ্রীদেবী। সেই সময়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এই খবরটি মোনার কানে আস্তে আস্তে দেরি হয়ে যায় অনেকটাই। এমনকি অর্জুনও কখনো শ্রীদেবীকে নিজের মা বলে মেনে নিতে পারেননি। এক সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেন তিনি।

আরও পড়ুন: বার্ধক্যের শেষ পর্যায় এসেই খালি গলায় হারমোনিয়াম বাজিয়ে দুর্দান্ত সুরে গান গাইলেন এক বৃদ্ধ, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment