Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

‘মুখ্যমন্ত্রী কিন্ত কোভিডের সঙ্গে একা হাতে লড়ে যাচ্ছেন’! কোভিড বিধি নিয়ে সরকারের সমালোচকদের এবার একহাত নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার, সমালোচকদের তুমুল তুলোধনা দেবলীনা কুমারের

‘মুখ্যমন্ত্রী কিন্ত কোভিডের সঙ্গে একা হাতে লড়ে যাচ্ছেন’! কোভিড বিধি নিয়ে সরকারের সমালোচকদের এবার একহাত নিলেন অভিনেত্রী দেবলীনা কুমার, সমালোচকদের তুমুল তুলোধনা দেবলীনা কুমারের

আজ থেকে আবার শুরু হয়েছে আংশিক লকডাউন। ক্রমাগত বাড়তে থাকা করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য সরকারের লকডাউনের সিদ্ধান্তকে খুশি মনে গ্রহণ করতে পারেননি অনেকেই। যে কারণে গতকাল সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাসক দলের তীব্র বিরোধিতায় নামতে দেখা গিয়েছে নেটিজেনদের একটি বড় অংশকে। তবে এবার সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে সেই সমালোচকদের একহাত নিতে দেখা গেল টলিউড অভিনেত্রী দেবলীনা কুমারকে।

এদিন তিনি জানিয়েছেন একটি সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে যে শাসকদলও প্রথমবার করোনা পরিস্থিতির মোকাবিলা করছে। তাই ভুলভ্রান্তি হলেও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চেষ্টা করছেন এমনটাই দাবি অভিনেত্রীর। প্রসঙ্গত একাধিকবার নিজের রাজনৈতিক মতামত নিয়ে প্রকাশ্যে কথা বলার জন্য এমনিতেই যথেষ্ট সুপরিচিত অভিনেত্রী। পাশাপাশি তার বাবা দেবাশীষ কুমার শাসকদলের পৌরপিতা। যে কারণে এর আগেও শাসক দলের হয়ে মুখ খুলতে গিয়েছিল দেবলীনাকে।

এদিন অভিনেত্রী জানিয়েছেন যারা বিদেশের পরিকাঠামো সঙ্গে এদেশের করোনা পরিস্থিতির কথা তুলনা করছে তারা আসলে ‘ইঙ্গ মায়ের বঙ্গ সন্তান’ এবং এই ধরণের মানুষরা সব সিদ্ধান্ততেই অখুশি হবে বলে দাবি করেছেন অভিনেত্রী। বলাই বাহুল্য এদিন অনুগামীদের অনেককেই সোশ্যাল মিডিয়ায় পাশে পেয়েছেন দেবলীনা কুমার।

আরও পড়ুন: জমেটো ডেলিভারি বয় খাবার দিতে আসলে তাকে প্রদীপ দিয়ে বরণ করলেন গ্রাহক। সেই ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গ্রাহকের এমন আচরণের কারণ কি?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment