Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

মিঠাইয়ের কপালে চিন্তার ভাঁজ! আবারো চিকিৎসকের ভূমিকায় ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা ঋষি কৌশিক, স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল, সঙ্গে নায়িকা পায়েল দে

মিঠাইয়ের কপালে চিন্তার ভাঁজ! আবারো চিকিৎসকের ভূমিকায় ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা ঋষি কৌশিক, স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল, সঙ্গে নায়িকা পায়েল দে

শেষ তাকে দেখা গিয়েছিল অভিনেত্রী পার্নো মিত্রর বিপরীতে ‘কোড়া পাখি’ ধারাবাহিকে। তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই অনুগামীদের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। প্রসঙ্গত ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের মাধ্যমে তীব্র জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকে চিকিৎসকের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল তাকে। জানা গেছে নতুন এই ধারাবাহিকে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করবেন এই জনপ্রিয় অভিনেতা।

সম্প্রতি এক বেসরকারি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন কথাবার্তা একেবারেই প্রাথমিক স্তরে চলছে। তবে টলিউডের সূত্রে জানা গিয়েছে আগামী মাসেই শুরু হবে নতুন এই ধারাবাহিকের কাজ। জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় লিখছেন এই ধারাবাহিকের গল্প। পাশাপাশি নায়িকা হিসেবে একাধিক ছোটপর্দার জনপ্রিয় মুখের নাম উঠলেও অভিনেত্রী পায়েল দে ঋষি কৌশিক এর বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন এমনটাই স্থির হয়েছে।

তবে প্রযোজনার বিষয়ে টলিউডের জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট এর কর্ণধার শৈবাল বন্দোপাধ্যায় জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় নতুন ধারাবাহিকে চিত্রনাট্যের লিখলেও তার লেখা এই ধারাবাহিকটি ম্যাজিক মোমেন্টস প্রযোজনা করবে না। বরং নতুন কোন প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হবেন লীনা গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রচনা ব্যানার্জি! শোকাহত রচনার পাশে মদন মিত্র, উপস্থিত হলেন অভিনেত্রীর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে

অভিনেতা ঋষি কৌশিক জানিয়েছেন এই মুহূর্তে তিনি কলকাতার বাইরে থাকায় চরিত্র সম্পর্কে বিস্তারিত খবর তিনি জানেন না। পাশাপাশি অভিনেত্রী পায়েল দেও নতুন ধারাবাহিকে তার অভিনয় করা নিয়ে এখনো মুখ খোলেননি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment