Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 35°C
14 June 2026

প্রেমে পাগল হয়ে নব্বইয়ের দশকে এই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন বচ্চন বধূ! আক্ষেপ করে প্রকাশ্যে হাউ হাউ করে কেঁদেও ফেলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন

প্রেমে পাগল হয়ে নব্বইয়ের দশকে এই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছিলেন বচ্চন বধূ! আক্ষেপ করে প্রকাশ্যে হাউ হাউ করে কেঁদেও ফেলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন

বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ঐশ্বর্য রাই বচ্চন। ইনিই হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া। আজও তার রূপ টেক্কা দেয় বর্তমানের অভিনেত্রীদের। শুরুর দিকে বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। বলিউডের বেশিরভাগ অভিনেত্রীই দক্ষিণী সিনেমা দিয়ে শুরু করার পরই পা রাখেন বলিউড ইন্ডাস্ট্রিতে। ঐশ্বর্য রাই বচ্চনের ক্ষেত্রেও তাই হয়েছিল। শুরুর দিন থেকেই তার রূপ এবং অভিনয় দক্ষতা মন জয় করে নিয়েছিল দর্শকদের। আজ তিনি জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে রয়েছেন।

একটা সময় ছিল যখন বলিউড ইন্ডাস্ট্রি প্রতিটি পরিচালক নিজের সিনেমায় অভিনেত্রী হিসেবে ঐশ্বর্য রাই বচ্চনকে চাইতেন। তাদের কথায় তিনি পারফেক্ট ছিলেন। ক্যামেরার সামনে যেকোনো ধরনের চরিত্রে তিনি সাবলীল ছিলেন। বলিউডের ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তাল’, ‘দেবদাস’, ‘মহব্বতে’র মত একাধিক জনপ্রিয় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এই সমস্ত ছবিতে অভিনয় করার পর থেকেই তাকে কখনোই আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকদের।

সেইসময় বলিউডের প্রথম সারির পরিচালক কারাণ জোহার ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে টিনার চরিত্রে অভিনয় করার জন্য ঐশ্বর্য রাই বচ্চনকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই সময় তিনি এই চরিত্রে অভিনয় করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জ্জী। এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, কাজল এবং সালমান খান। পরবর্তীকালে এই ছবি বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবিতে পরিণত হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়েও বর্তমান যুগের কাছে এই ছবি এখনো নতুন। সেই সময় থেকে আজ পর্যন্ত এই ছবির প্রতিটি গান এবং প্রতিটি দৃশ্য মানুষের মনের মনিকোঠায় রয়ে গেছে।

আরও পড়ুন: ফের সুখবর টলিপাড়ায়, মা হতে চলেছেন ‘ভালোবাসা ডট কম’ এর অভিনেত্রী মধুবনী

বহুদিন আগে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে টিনার চরিত্রে অভিনয় করার প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য এখনো তিনি মাঝেমাঝেই আফসোস করেন। সত্যি বলতে গেলে এই সিনেমা ছিল চিরকালীন হিট একটি সিনেমা। যা কখনোই দর্শকদের কাছে পুরনো হয়না।

বলিউড ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার পরেই তার সাথে নাম জড়িয়েছিল সালমান খানের। ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রী তার প্রেমে পাগল ছিলেন। তবে বর্তমানে তিনি বচ্চন পরিবারের শান। অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। বর্তমানে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment