Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
19 June 2026

‘বাবা দ্বিতীয়বার বার বিয়ে করে দূরে সরে গিয়েছিলেন’! অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুখ খুললেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী, বিশ্বজিতের দ্বিতীয় সংসারের জন‍্য আরোই দূরে চলে যান প্রসেনজিৎ-পল্লবী

‘বাবা দ্বিতীয়বার বার বিয়ে করে দূরে সরে গিয়েছিলেন’! অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুখ খুললেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী, বিশ্বজিতের দ্বিতীয় সংসারের জন‍্য আরোই দূরে চলে যান প্রসেনজিৎ-পল্লবী

এই মুহূর্তে টলিউডের স্তম্ভ হিসেবে মনে করা হয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। কিন্তু তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছিলেন বোধহয় তার থেকেও বড় একজন বলিউড সুপারস্টার। তবে ব্যক্তিগত জীবনে তার সঙ্গে তাঁর ছেলে মেয়ের কেমন সম্পর্ক ছিল তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা রয়েছে। এবার প্রবীণ অভিনেতা ৮৫ তম জন্মদিন উপলক্ষে স্মৃতিচারণ করে মুখ খুলতে দেখা গেল তার মেয়ে পল্লবী চট্টোপাধ্যায়কে।

পল্লবী এক বেসরকারি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাবার জন্মদিনটা তারা ধুমধাম করে পালন করতেন। কলকাতা কিংবা মুম্বাই যেখানেই থাকুন না কেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাদের বাড়িতে তারকার সমাবেশ বসে যেত। পাশাপাশি এই একটা দিন তার মা রত্না চট্টোপাধ্যায় যা রান্না করতেন সমস্তটাই বাদ বিচার না করে খেয়ে নিতেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

কিন্তু এরপরে পল্লবী লিখেছেন তার বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর তিনি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বেশ দূরত্ব সৃষ্টি হয় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন বাবার জন্য তিনি এবং প্রসেনজিৎ গ্রিটিংস কার্ড তৈরি করলেও তা কোনদিন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অবধি পৌঁছাতে পারেননি।

আরও পড়ুন: বিয়ের পর পাঞ্জাবি পরে ‘মিঠাই’ এর কাঁধে হাত দিয়ে ফুল রোমান্টিক মুডে মিঠাই-সিদ্ধার্থ, আদৃতের পাঞ্জাবি পরা ছবি শেয়ার করলেন সৌমিতৃষা, উচ্ছ্বসিত অনুরাগীরা, ভাইরাল ছবি

কারণ দ্বিতীয় বিয়ের পরে বাবার ঠিকানা জানতেন না দুই ভাই বোন। বলাই বাহুল্য তার স্মৃতিচারণা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে নেটিজেনদের মনে। কারণ বাবার উদ্দেশ্যে ছত্রে ছত্রে অভিমান ধরা পড়েছে পল্লবীর লেখায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment