Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

‘দামড়া ছেলের একি ন্যাকামি’, হাফ প্যান্ট পরে, গলায় গোলাপি বোতল ঝুলিয়ে এবার স্কুলে ভর্তি হবে ‘খুকুমণি’র বিহান! তীব্র বিরক্ত নেটিজেনরা, ভাইরাল ছবি

‘দামড়া ছেলের একি ন্যাকামি’, হাফ প্যান্ট পরে, গলায় গোলাপি বোতল ঝুলিয়ে এবার স্কুলে ভর্তি হবে ‘খুকুমণি’র বিহান! তীব্র বিরক্ত নেটিজেনরা, ভাইরাল ছবি

গত বছরের শেষদিকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকটির সম্প্রচার। এবং অতি অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকায় অসাধারণ ফলাফল করে সকলকে চমকে দিতে সক্ষম হয়েছিল এই ধারাবাহিক। সে সময় দর্শকরা ভেবেছিলেন একজন লড়াকু মেয়ের রান্না করার কাহিনী নিয়ে গড়ে উঠবে এই ধারাবাহিকের গল্প। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের গল্পের পটভূমিকা।

তাই রান্নার বদলে বর্তমানে বড়লোক বাড়ির মানসিকভাবে অসুস্থ ছেলে বিহানের সঙ্গে সংসার করতে দেখা যাচ্ছে খুকুমণিকে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হতে দেখা গেল ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকের নতুন পর্ব। কারণ সেখানে ধারাবাহিকের নায়ক বিহানকে স্কুলে ভর্তি করার দৃশ্য দেখতে পেয়েছেন নেটিজেনরা।

তবে হাফ হাতা জামা, নীল হাফপ্যান্ট এবং গলায় গোলাপি জলের বোতল ঝোলানো বিহানকে দেখে তুমুল হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন ধারাবাহিকের গল্প ক্রমাগত অবাস্তব এবং অতিনাটকীয় হয়ে উঠেছে।

আরও পড়ুন: মৃত্যুর পরেও মেলেনি যোগ্য সম্মান! অভিষেক চ্যাটার্জীর অপমানে রাগে ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়, মুখ খুললেন দীর্ঘদিনের বন্ধু শুভাশিস

যে কারণে বর্তমানে টিআরপি তালিকায় ক্রমশ খারাপ হচ্ছে এই ধারাবাহিকটির ফলাফল। এদিনের পর্ব দেখার পর দর্শকরা জানিয়েছেন ভবিষ্যতে আরো নেমে যাবে ‘খুকুমণি হোম ডেলিভারি’র টিআরপি রেটিং। কারণ ধারাবাহিকের বর্তমান গল্প মোটেও পছন্দ হচ্ছে না নেটিজেনদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment