Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

দড়িতে চুল বেঁধে ঝুলে ঝুলে নাচ! ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’ বর্ধমানের মেয়ে সাথীর নাচ দেখে চমকে গেল গোটা ভারত, তুমুল ভাইরাল ভিডিও

দড়িতে চুল বেঁধে ঝুলে ঝুলে নাচ! ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্টে’ বর্ধমানের মেয়ে সাথীর নাচ দেখে চমকে গেল গোটা ভারত, তুমুল ভাইরাল ভিডিও

সম্প্রতি শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়া’স গট ট্যালেন্ট এর সম্প্রচার। যেখানে গোটা ভারত বর্ষ থেকে প্রতিযোগীরা আসেন নিজের প্রতিভা প্রদর্শনের জন্য। এই রিয়েলিটি শো এর মাধ্যমে সারা ভারত বর্ষ দেখতে পায় তাদের অসাধারণ প্রতিভা। যে কারণে এই মঞ্চে পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন প্রতিযোগীরা। তবে সেখানেই অসাধারণ পারফর্ম করে সকলের মন জয় করে নিলেন বর্ধমানের মেয়ে সাথী দে।

প্রসঙ্গত বর্তমানে এই রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন বলিউডের জনপ্রিয় ব্যক্তিত্বরা। তাদের মধ্যে রয়েছেন কিরণ খের, শিল্পা শেট্টি কুন্দ্রা, বাদশাহ ও মনোজ মুনতাশীর। বলাই বাহুল্য সাথীর নাচ দেখে যারপরনাই চমকে গেছেন তারা। কারণ এদিন চ্যানেলের তরফ থেকে যে প্রোমো ভাগ করে নেওয়া হয়েছে সেখানে সাথীকে দেখা গিয়েছে হার্নেস এর সঙ্গে চুল বেঁধে ঝুলে ঝুলে একটি গোটা গানে পারফর্ম করতে।

জানা গিয়েছে বর্ধমানের মেয়ে সাথী একসময় বর্ধমান থেকে কলকাতায় আসতেন নাচ শিখতে। এরপর বিট ব্রেকারস গ্রুপে যোগদান করে সেখানে ট্রেনারদের থেকেই সাথী শিখতে থাকেন হেয়ার ডান্স নামের এই বিশেষ নৃত্য শিক্ষা। জানা গিয়েছে নাচের সুবাদে প্রায় গোটা ভারত ভ্রমণ করতে সক্ষম হয়েছেন তিনি এবং তাঁর এই যাত্রায় সঙ্গী হয়েছিলেন তার মা। জাতীয় মঞ্চে এক বাঙালি কন্যার এই সাফল্য দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

আরও পড়ুন: পরিণীতি থেকে শ্রদ্ধা, RRR সিনেমায় অভিনয়ের অফার ফিরিয়ে দেওয়ালে মাথা ঠুকছেন বলিউডের এই ৫ অভিনেত্রী! মাত্র কয়েকদিনেই এই ছবি ৭০০ কোটির ব্যবসা করে ফেলেছে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment