Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

বিকিনি পরে ইউভানকে কোলে নিয়ে নাচ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর! ‘ছেলের সামনে এই পোশাক পরা উচিত না’, বিকিনি পরে শুভশ্রীর নাচ শেয়ার করতেই ধেয়ে এল নিন্দার তীর, ভাইরাল ভিডিও

বিকিনি পরে ইউভানকে কোলে নিয়ে নাচ অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর! ‘ছেলের সামনে এই পোশাক পরা উচিত না’, বিকিনি পরে শুভশ্রীর নাচ শেয়ার করতেই ধেয়ে এল নিন্দার তীর, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই সপরিবারে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সঙ্গে ছিলেন তার স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং তাদের এক বছরের পুত্রসন্তান ইউভান। সেখান থেকে তারা ফিরে এলেও এখনো নিয়মিত মলদ্বীপ ভ্রমণ এর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যাচ্ছে শুভশ্রী এবং রাজ দুজনকেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে শুভশ্রী ইতিমধ্যেই জানিয়েছেন মলদ্বীপেই ফিরে যেতে চান তিনি।

কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপের একটি ভিডিও পোস্ট করতেই শুভশ্রীর দিকে ধেয়ে এলো নেটিজেনদের তীব্র আক্রমণ। ভিডিওতে বিকিনি, এবং তার উপর দিয়ে সাদা শ্রাগ পড়ে ইউভানকে কোলে নিয়ে ইংরেজি গানে নাচতে দেখা গিয়েছে শুভশ্রীকে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের একটি বড় অংশ জানিয়েছেন ছেলের সামনে এ ধরনের পোশাক পরা মোটেও শোভনীয় নয়।

প্রসঙ্গত শুভশ্রী এবং রাজের তুলনায় ইউভান এর জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় কিছু কম নয়। পুজোর সময় অষ্টমীর দিন মায়ের হাত ধরে ইউভানের ঢাক বাজানো ভিডিওটি তীব্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: পটল কুমার কে মনে আছে তো? দেখুন এখন কেমন লাগে সেই ছোট্ট মেয়েকে্…

এবার শুভশ্রীর ভিডিও ভাইরাল হতেই প্রশংসার সঙ্গে সঙ্গে আক্রমণের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। তবে পাল্টা প্রতিবাদ করেছেন শুভশ্রীর অনুগামীরা। তারা জানিয়েছেন ভিডিওতে দারুন লেগেছে তাদের প্রিয় অভিনেত্রীকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment