Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
9 July 2026

বউ থাকতেও অপর অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন গৌরব! ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন গৌরব ও শোলাঙ্কি, এই শীতেই গাঁটছড়া নিয়ে আসছেন গৌরব-সোলাঙ্কি

বউ থাকতেও অপর অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন গৌরব! ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন গৌরব ও শোলাঙ্কি, এই শীতেই গাঁটছড়া নিয়ে আসছেন গৌরব-সোলাঙ্কি

গাঁটছড়া বাঁধতে চলেছেন গৌরব চ্যাটার্জী ও সোলাঙ্কি রায়। শুনে অবাক হলেন? তাহলে এবার ব্যাপারটা খুলে বলা যাক আপনাদের। স্টার জলসায় খুব তাড়াতাড়ি এক নতুন ধারাবাহিক আসতে চলেছে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই দুই নায়ক নায়িকাকে। ধারাবাহিকের নাম ‘গাঁটছড়া’।

প্রযোজনা সংস্থা অ্যাক্রপলিসের তরফ থেকে জানানো হয়েছে এই ধারাবাহিকে বিয়ে একটা বিশেষ ভূমিকা পালন করতে চলেছে। এই প্রযোজনা সংস্থার আরেকটি ধারাবাহিক হল ‘মন ফাগুন’ যার টিআরপি খুব একটা খারাপ নয়। স্নিগ্ধা বসু ও সানি ঘোষ প্রযোজিত এই নতুন ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ‘গৌরব-সোলাঙ্কি’। সম্পর্ক নির্ভর হবে এই ধারাবাহিক। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে আসন্ন এই ধারাবাহিকটি। এই নতুন ধারাবাহিকের পরিচালক সৌমেন হালদার।

সোলাঙ্কি রায় ও গৌরব চ্যাটার্জীর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এই দুই তারকা একসাথে জুটি বাঁধছেন খবর সামনে আসার পর থেকেই শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। তারা এখন থেকেই অপেক্ষা করে আছেন এই ধারাবাহিকে তাদের নতুন লুক দেখার জন্য। আসন্ন ধারাবাহিকে গৌরব ও সোলাঙ্কি ছাড়াও রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য এছাড়াও রয়েছেন আরও কয়েকজন। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের মাধ্যমে এক নতুন মুখ রিয়াজের সাথে পরিচিত হতে চলেছেন দর্শকরা।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি খেলাতেও পারদর্শী সুপারস্টার শুভশ্রী, মাঠে নেমে গ্রামের বাচ্চাদের সঙ্গে জমিয়ে ক্রিকেট খেলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

পুজোর জন্যে এই ধারাবাহিকের প্রমো শুট কিছুটা পিছিয়ে গিয়েছিল। জানা গেছে ভাইফোঁটার পরই ধারাবাহিকের প্রমো শুট হতে চলেছে। আর ডিসেম্বর থেকে শুরু হবে সম্প্রচার। এই আসন্ন ধারাবাহিক মানুষের মনে কতটা দাগ কাটতে পারে এখন সেটাই দেখার। ধারাবাহিক প্রেমীরা এখন থেকেই অপেক্ষা করে আছেন এই নতুন জুটিকে পর্দায় দেখার জন্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment