Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
25 July 2026

‘অনেক চেষ্টা করেও মা-বাবা হতে পারিনি, শেষে আমরা দত্তক নিলাম’! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে চোখে জল আনা জীবনকাহিনী শোনালেন গায়ক রূপঙ্কর, ভাইরাল ভিডিও

‘অনেক চেষ্টা করেও মা-বাবা হতে পারিনি, শেষে আমরা দত্তক নিলাম’! ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে চোখে জল আনা জীবনকাহিনী শোনালেন গায়ক রূপঙ্কর, ভাইরাল ভিডিও

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউড সুপারস্টার জিৎ। ইতিমধ্যেই এই মঞ্চে উপস্থিত হতে দেখা গিয়েছে বাস্তব জীবনের একাধিক জনপ্রিয় কাপলকে। যারা এখানে উপস্থিত হয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার পাশাপাশি নিজেদের বিবাহিত জীবনের নানান তথ্য তুলে ধরেছেন জিতের সামনে অনুগামীদের জন্য।

এবার সেই তালিকায় যোগদান করে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে উপস্থিত হতে দেখা গেল জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী এবং তার স্ত্রী চৈতালি লাহিড়ীকে। এখানে এসে নিজেদের ব্যক্তিগত জীবনের এক গোপন তথ্য ফাঁস করতে দেখা গেল এই জনপ্রিয় দম্পতিকে। তারা জানিয়েছেন বহুদিন চেষ্টার পরেও মা-বাবা হতে পারেননি তারা। যে কারণে শেষ পর্যন্ত একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

এদিন গায়ক এর স্ত্রী জানিয়েছেন মেয়ে একটু বড় হওয়ার পরে তাকে সমস্ত সত্যি জানিয়েছিলেন তিনি। তবে তার পাশাপাশি চৈতালি লাহিড়ী স্বীকার করেছেন তাঁর মেয়ে তার পেট থেকে জন্ম গ্রহণ না করলেও তিনি মনে করেন হৃদয় থেকে তিনি তাকে জন্ম দিয়েছেন। বলাই বাহুল্য রূপঙ্কর বাগচীর জীবনের এই অজানা কাহিনী জানতে পেরে চোখে জল এসে গিয়েছে অনুগামীদের। পাশাপাশি গোটা পরিবারের জন্য ভালোবাসা পাঠিয়েছেন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আরও পড়ুন: ‘সর্বজয়া’ ধারাবাহিকে এবার নতুন টুইস্ট! দামি উকিল ঠিক করে এবার সবাইকে চমকে দেবে ‘সর্বজয়া’ অভিনেত্রী দেবশ্রী রায়! মুহূর্তে ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment