Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
22 July 2026

সব ধারাবাহিক কে তে হারাতে পর্দায় আবারও ফিরছে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’! ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার, দেখার জন্য আপনি প্রস্তুত তো?

সব ধারাবাহিক কে তে হারাতে পর্দায় আবারও ফিরছে ‘গোয়েন্দা গিন্নি সিজন ২’! ফিরছেন সকলের প্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার, দেখার জন্য আপনি প্রস্তুত তো?

আজ থেকে কয়েক বছর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘গোয়েন্দা গিন্নি’। জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার টেলিভিশনে ছোটপর্দায় পা রেখেছিলেন এই ধারাবাহিকের হাত ধরে। প্রথম ধারাবাহিকই তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর বেশ কিছুদিন এই ধারাবাহিক চলার পর অবশেষে শেষ হয়। কিন্তু তারপর থেকেই দর্শকদের মন খারাপ, তারা এই ধারাবাহিকের ভীষণভাবে মিস করছিলেন।

তবে আবারো দর্শকদের জন্য সুখবর, পর্দায় ফিরছেন ইন্দ্রানী হালদার তার জনপ্রিয় ধারাবাহিক গোয়েন্দা গিন্নি নিয়ে। ইতিমধ্যে প্রযোজনা সংস্থা থেকে জানা গিয়েছে আবারো পর্দায় দেখা যাবে গোয়েন্দা গিন্নি কে। ঘরের কাজ সামলে বাইরের অপরাধীদের নিজের হাতে ধরবেন ইন্দ্রানী হালদার।

চ্যানেলের তরফ থেকে জানা গেছে যে আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং। ইন্দ্রানী হালদার ছাড়াও এই ধারাবাহিকের আগের অভিনেতা-অভিনেত্রীরা অনেকেই থাকছেন। সাহেব চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ বসু, অদিতি চট্টোপাধ্যায় সহ আরো অনেককেই দেখা যাবে এই ধারাবাহিকে। আর এই ধারাবাহিক ফিরে আসার আনন্দেই দর্শকেরা পাগল হয়ে উঠেছেন।

আরও পড়ুন: মাত্র ১২ বছর বয়সেই পিতৃহারা! বাবার মৃত্যুর পর এই প্রথমবার মুখ খুললেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জির মেয়ে সাইনা, স্ত্রী এবং কন্যা ছাড়া আর কিছু চিনতেন না অভিষেক

তারা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে আবার পর্দায় এই ধারাবাহিক দেখতে পাবেন তারা। তবে এই ধারাবাহিক দেখার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের তা স্পষ্টই বোঝা যাচ্ছে। আগামী এপ্রিলে ধারাবাহিকের শুটিং শুরু হলেও কবে এই ধারাবাহিক পর্দায় আসতে চলেছে তা এখনো জানা যায়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment