Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

ঠিক যেন লাভ বার্ডস, বিজ্ঞাপনেও জমিয়ে প্রেম করলেন দেব-রুক্মিণী

ঠিক যেন লাভ বার্ডস, বিজ্ঞাপনেও জমিয়ে প্রেম করলেন দেব-রুক্মিণী

সিনেমার পর্দায় জুটি বেধেছেন বহু বার কিন্তু রিয়েল লাইফে তেনারা যে এক দুজে কে লিয়ে এ কথাও কারো অজানা নয়। সিনেমা ছাড়াও এই জুটির প্রেম বেশ মাখোমাখো, ভাবছেন কাদের কথা বলা হচ্ছে? তাহলে বলেই ফেলা যাক। এনারা হলেন বাংলা সিনেমার অন্যতম হিট জুটি দেব এবং রুক্মিণী।

২০১৭ সালে “চ্যাম্প” ছবির মাধ্যমে সিনেমায় আসেন দেবের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এরপর ককপিট এবং পাসওয়ার্ড, কিডন্যাপ, কবীর ছবিতেও এই জুটি আমাদের মন জয় করেছেন। কিন্তু সম্প্রতি দেব আর রুক্মিণীকে দেখা গেলো এক বিজ্ঞাপনে। যেখানে দেবকে আচমকা রুক্মিনী পিছন থেকে এসে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করে। ওদিকে দেব বেচারা হকচকিয়ে যায়, জানতে চায় কি হল? কিন্তু বিজ্ঞাপনের এই বিষয়ের পর ঠিক কি হল তা জানতে দেখতে হবে এই নতুন বিজ্ঞাপন।

আরও পড়ুন: টলি মহলে বিচ্ছেদের মরসুম। আবারো দীর্ঘকালীন প্রেম ভাঙলো সুপারস্টার শ্রাবন্তী পুত্র অভিমুন্য ও তার প্রেমিকা দামিনীর। তৃতীয় ব্যক্তি দেবশ্রী পুত্র অনীশ-ই কী তার কারণ?

কিছুদিন আগেই রুক্মিণী ‘সুইৎজারল্যান্ড’-এ শ্যুট করেন আবিরের সঙ্গে। এমনকি দেবও এখন তাঁর আপকামিং ছবি গোলোন্দাজ এর জন্য অনেকটাই ব্যাস্ত। কিন্তু দুজনেই কাজের মাঝে সময় বের করে এই বিজ্ঞাপন এর শ্যুটিং সেরে ফেললেন। আর রইল বাকি নেটিজেনরা। তারাও বেজায় খুশি। ইতিমধ্যেই সেই বিজ্ঞাপন দেখে নানান মন্তব্য করেছেন দেবের বহু অনুগামীরা। অনেকে আবার এও জানিয়েছেন এবার রিয়েল লাইফে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়াও উচিত এই জুটির। তবে সত্যি করে কবে সাত পাকে বসছেন এই জুটি তা এখনো জানা সম্ভব হয়নি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment