Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
11 July 2026

সেলেব্রিটি ট্রোলিং’ নিয়ে অকপটে দেবলীনা কুমার, জানালেন নিজের মতামত

এবার ‘সেলেব্রিটি ট্রোলিং’ নিয়ে মুখ খুললেন দেবলীনা কুমার। আগামীকাল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলি তারকা গৌরব

সেলেব্রিটি ট্রোলিং’ নিয়ে অকপটে দেবলীনা কুমার,  জানালেন নিজের মতামত

এবার ‘সেলেব্রিটি ট্রোলিং’ নিয়ে মুখ খুললেন দেবলীনা কুমার। আগামীকাল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলি তারকা গৌরব এবং দেবলীনা। কিন্তু বিয়ের আগেই দেবলীনা জানালেন সেলিব্রিটি ট্রোলিং বর্তমানে সবার কাছে একটা কমন ব্যাপার হয়ে গেছে। প্রসঙ্গত কিছুদিন আগেই তার নজরে আসে একটা লেখা: ‘বাঙালি নন দেবলীনা কুমার, তবুও বাঙালিয়ানার সঙ্গে এভাবেই জড়িয়ে অভিনেত্রী’। এরপরেই খানিকটা ক্ষুব্ধ হয়ে পড়েন দেবলীনা।

তিনি জানান জন্মের পর এই প্রথম জানতে পারলাম যে, আমি অবাঙালি! এমনকি অভিনেত্রী এও জানান এমন কিছু কমেন্ট তার চোখে পড়েছে যা সকলের মন বিষিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য। এমনকি দেবলীনা এও জানান এগুলি নিয়ে তিনি ভাবনা চিন্তা করাও ছেড়ে দিয়েছেন। কারণ বেঁচে থাকতে গেলে এসব নিয়ে বাঁচা মুশকিল। আর রইলো বাকি লোকজনদের কথা তারা সবসময়ই কিছু না কিছু নিয়ে কথা বলবেন। তা থামানো মুশকিল আর থমাতে না যাওয়াই শ্রেয়। আগামীকাল বিবাহ বন্ধনে আবধহ হচ্ছেন এই সেলিব্রিটি জুটি, এমন কি ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ হলেও আপলোড হবে বহু ছবি, কিন্তু দেবলীনার বক্তব্য সেখানেও এমন কিছু কমেন্টস থাকবে, যা টাইপ করতেও আমার রুচিতে বাধবে।

আর এই কমেন্ট ট্রোলিং এ কারো কিছুই এসে যাবে না। এসব বাদ দিয়েই সব চলবে বলে জানান দেবলীনা। কিছুদিন আগেই গৌরব এবং দেবলীনার একটি ছবিতে একজন কমেন্ট করে বসেন আর কতোবার বিয়ে করবেন? যা দেখে দেবলীনার সাফ মন্তব্য যিনি এই কথাটি বললেন তিনি কি জীবনে এমন কোনও মানুষের সঙ্গে পরিচিত হয়নি, যিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন? সব থেকে বড় কথা হল এইগুলি বাদ দিয়ে চলায় এগিয়ে যাওয়া সম্ভব নাহলে নিজের রুচিতেই বাধবে বলে মত দেবলীনার। আর ট্রোলিং, বুলিং পেরিয়েও আগামীকাল চার হাত এক হবে বলে অপেক্ষা এই নব জুটির।

আরও পড়ুন: এই অভিনেত্রীরা সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করলেও, আজ টলিউডে তুমুল জনপ্রিয় এই ৫ বাম্পারহিট অভিনেত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment