Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

বলিউডের অভিনেত্রী হওয়ার জেরে শেষ করতে পারেননি পড়াশোনা, রিজেক্টও হয়েছেন বহুবার বললেন দিশা পাটানি

রুপোলি পর্দা হক কিংবা সোশ্যাল মিডিয়া সবেতেই কাঁপাচ্ছেন ‘বাঘি ২’ অভিনেত্রী দিশা পাটানি। ৮ কোটির চেয়েও বেশি

বলিউডের অভিনেত্রী হওয়ার জেরে শেষ করতে পারেননি পড়াশোনা, রিজেক্টও হয়েছেন বহুবার বললেন দিশা পাটানি

রুপোলি পর্দা হক কিংবা সোশ্যাল মিডিয়া সবেতেই কাঁপাচ্ছেন ‘বাঘি ২’ অভিনেত্রী দিশা পাটানি। ৮ কোটির চেয়েও বেশি ফলোয়ার রয়েছে তাঁর ইনস্টাগ্রামে। একের পর এক দর্শকদের দিয়েছেন হিট ছবি। তবে শুনলে অবাক হবেন, তাঁর শিক্ষাজীবন তাঁর ক্যারিয়ারের মত এত সুন্দর নয়। বেশি দূর পড়াশোনা করতে পারেননি অভিনেত্রী। নিজের ক্যারিয়ারে মনোযোগ দিয়েছিলেন।

সম্প্রতি তিনি জানান, কলেজে উঠে গ্রাজুয়েশন শেষ না করেই ড্রপ করে দেন। এরপর একেবারের মত 2013 সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ছেড়ে দেন পড়াশোনা। কিন্তু সেখানেও মেলেনি সাফল্য তিনি। সেকেন্ড রানার আপ হন তিনি। বলিউডে পা দেওয়ার জন্য বহু জায়গায় অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু রিজেক্ট হন প্রত্যেকবার। এমনকি হিরোপন্তি ছবির জন্য অডিশন দিয়েছিলেন তিনি। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে একের পর এক ব্যর্থতা এসেছিল তাঁর কাছে। তবু হার মেনে নেননি। ইউটিউবে তাঁর একটি বিজ্ঞাপনের অডিশন এখনও বেশ জনপ্রিয়।

সুশান্তের মত দিশাও হলেন রাজপুত পরিবারের মেয়ে। বাবা জগদীশ সিংহ পাটানি হলেন উত্তর প্রদেশের ডিএসপি। খুবই সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। বাড়িতে বড় বোন খুশবু, ছোট ভাই সূর্যাশ আছে। ছোট বেলায় ঠিক করে নিয়েছিলেন অভিনেত্রী হবেন। তাই পড়াশোনাটা সেসব দিয়ার করা হয়নি। তবে বলিউডে পা রাখার পথটা মোটেই সহজ ছিল না।

আরও পড়ুন: কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নির উপরে ক্ষোভে ফেটে পড়লেন এক সিরিয়াল প্রেমী কাকিমা, মুন্নির মুখের উপর দিয়ে দিলেন মোক্ষম জবাব, ভাইরাল ভিডিও

এম এস ধোনি ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন দিশা। তারপর একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। বলিউডে কোন গডফাদারের সাহায্য ছাড়াই একাই নিজের জায়গা করে নিয়েছেন। গুঞ্জন শোনা যাচ্ছিল, টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। আগামী বছরের রাধে ছবিতে সালমান খানের বিপরীতে দেখা যাবে তাঁকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment