Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 June 2026

চোখের চাহুনি এমন, যে কেউ প্রেমে পড়ে যাবে! নীল-পরী দিতিপ্রিয়াকে দেখে চোখ সরছে না নেটিজেনদের

চোখের চাহুনি এমন, যে কেউ প্রেমে পড়ে যাবে! নীল-পরী দিতিপ্রিয়াকে দেখে চোখ সরছে না নেটিজেনদের

বয়েস তাঁর কুড়ির গণ্ডিও পেরোয়নি। কিন্তু চোখের চাহুনি এমন যে হাজার হাজার রোমিওকে ঘায়েল করতে পারে। শাড়িতে সে একেবারে পূর্ণ নারী! বলুন তো কার কথা বলছি? ঠিক ধরেছেন। ‘রানি রাসমণি’ ধারাবাহিকের রাসমনি ওরফে দিতিপ্রিয়া রায়।

অল্প বয়সেই নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন রানি রাসমণির মত একটি চরিত্রকে। কিশোরী রানি রাসমণি থেকে বর্তমানে বয়স্কা রানীমাও চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া, যা দর্শকের মনকে আকৃষ্ট করেছে। এই মুহূর্তে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘রানি রাসমণি’। জনপ্রিয়তা এবং TRP র নিরিখে এখনও পর্যন্ত এক নম্বরে রয়েছে এই ধারাবাহিকটি।

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় আমাদের রানীমা তথা দিতিপ্রিয়া। প্রায়শই নিজের ছবি শেয়ার করে দিতিপ্রিয়া। সেই ছবি শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয় নেট দুনিয়ায়। মঙ্গলবার এমনই কিছু ছবি শেয়ার করেন তিনি। সেখানে তাঁকে নীল রঙা শাড়িতে নীল-পরী লাগছে। ছবির ক্যাপশনে জুড়েছেন, এ মোহ ক দিন থাকে, এ মায়া মিলায়! কিছুতে পারে না আর বাঁধিয়া রাখিতে। কোমল বাহুর ডোর ছিন্ন হয়ে যায়, মদিরা উথলে নাকো মদির-আঁখিতে!

আরও পড়ুন: বিশেষ একজনের সঙ্গে বিছানায় শুলেন ঋতাভরী, জেনে নিন সে কে

 

তাঁর এই মডেল ভঙ্গিতে তোলা ছবির সৌজন্যে তাঁর মা রয়েছেন সে কথাও উল্লেখ করেছেন। তার ছবি, ক্যাপশন সব মিলিয়ে যেন চোখের আরাম পেয়েছে তাঁর অনুরাগীরা। দিতিপ্রিয়ার রূপের প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। একজন তো লিখেই বসেছেন, যে কেউ প্রেমে পড়ে যাবে।

অল্প বয়সে পরিপূর্ণ অভিনয়ের জন্য বহু প্রশংসা কুড়িয়েছেন দর্শকদের থেকে। অনেক ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত সে, তাই অভিনয়ের মারপ্যাঁচ খুব সহজেই রপ্ত করে ফেলেছেন তিনি। ইতিমধ্যেই টেলিভিশন ছাড়াও টলিউডের বেশি কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকি বছরের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার পেয়েছেন দিতিপ্রিয়া।

করোনাকালে টলিপাড়া তালা বন্ধ বলে বাড়িতেই রয়েছেন রানিমা। বাড়িতে থেকেই শুটিং করছেন অন্যান্য কলাকুশলীদের মতো।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment