Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘ডোনা বৌদি ঝাঁটা আনছে’, ‘দাদাগিরি’র মঞ্চে অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে বলড্যান্সে কোমর দোলালেন সৌরভ গাঙ্গুলী! দাদা আর পায়েলের রোম্যান্স দেখে মন্তব্য নেটিজেনদের, ভাইরাল ভিডিও

‘ডোনা বৌদি ঝাঁটা আনছে’, ‘দাদাগিরি’র মঞ্চে অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে বলড্যান্সে কোমর দোলালেন সৌরভ গাঙ্গুলী! দাদা আর পায়েলের রোম্যান্স দেখে মন্তব্য নেটিজেনদের, ভাইরাল ভিডিও

সম্প্রতি ‘দাদাগিরি’র সেট থেকে নিজের ছবি শেয়ার করে সঞ্চালক সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন যে এই বছরের মত শেষ হতে চলেছে ‘দাদাগিরি’র পথ চলা। তবে তার মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘দাদাগিরি’র একটি পর্বের নতুন ঝলক যা দেখে বেজায় চমকে গেছেন নেটিজেনরা। সম্প্রতি ‘দাদাগিরি’র মঞ্চে প্রতিযোগী হিসেবে হাজির হতে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল সরকারকে।

সেখানেই সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে নিজেরই সিনেমার একটি গানে কোমর দোলাতে দেখা গেছে অভিনেত্রীকে। যা দেখে নেটিজেনদের একটি বড় অংশ জানাচ্ছেন যে তারা ভাবতেও পারেননি অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে নাচতে সক্ষম হবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের সৌরভ গাঙ্গুলী। এদিন পায়েলের সঙ্গে সৌরভকে ‘দাদাগিরি’র মঞ্চে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘সাজনা’ গানে বলড্যান্স করতে দেখতে পেয়েছেন নেটিজেনরা। তারপরেই নানারকম হাসির কমেন্টে তারা ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।

এদিন নেট দুনিয়ার বাসিন্দারা জানিয়েছেন ডোনা বৌদি অর্থাৎ সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী মোটেও এসব পছন্দ করেছেন না, এবং অনেকেই নাচ ছেড়ে বাড়ি যাওয়ার উপদেশ দিয়েছেন তাদের প্রিয় দাদাকে। তবে তার পাশাপাশি সৌরভের ভক্তরা জানিয়েছেন নিত্য নতুন প্রতিভার মাধ্যমে তাদের বেজায় চমকে দিচ্ছেন কলকাতার মহারাজ। তবে তার মধ্যেই এদিন সৌরভকে ‘দাদাগিরি’র দশম সিজন নিয়ে খুব শীঘ্রই জি বাংলার মঞ্চে ফিরতে অনুরোধ করেছেন অনুগামীরা।

আরও পড়ুন: ‘মানুষের খারাপ করলে যা হয়’, নিজের ডিজাইনার পোশাকে নিজেই পা আটকে পড়ে গেলেন শিল্পা শেট্টি, তুমুল ট্রোলড অভিনেত্রী, ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment