Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
15 July 2026

রাইফেল দিয়ে ভেঙে দিয়েছিলেন ডোনা গাঙ্গুলীর বাড়ির কাঁচ! ‘দাদাগিরি’র মঞ্চে নিজের পুরোনো কাণ্ডের কথা স্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

রাইফেল দিয়ে ভেঙে দিয়েছিলেন ডোনা গাঙ্গুলীর বাড়ির কাঁচ! ‘দাদাগিরি’র মঞ্চে নিজের পুরোনো কাণ্ডের কথা স্বীকার করলেন সৌরভ গাঙ্গুলী, ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সেখানেই মাঝেমধ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানারকম কথা বলতে শোনা যায় তাকে। সম্প্রতি এই রিয়েলিটি শো এর মঞ্চে হাজির হতে দেখা গিয়েছিল আসন্ন মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘মুক্তি’র অভিনেতা অভিনেত্রীদের। সেই তালিকায় ছিলেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায় থেকে শুরু করে আরো অনেকেই। সেখানেই কথাপ্রসঙ্গে নিজের ছোটবেলার এক কাণ্ডের কথা স্বীকার করতে দেখা গেল কলকাতার মহারাজকে।

সৌরভ জানিয়েছেন ছোটবেলায় একটি রাইফেল গান উপহার পেয়েছিলেন তিনি। যা দিয়ে তিনি এবং তার ভাই উল্টোদিকের বাড়ির সমস্ত কাঁচ গুলি করে ভেঙে দিয়েছিলেন। প্রসঙ্গত এই উল্টোদিকের বাড়ির বাসিন্দা ছিলেন পরবর্তীকালে তার স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং তার পরিবার।

পরের দিন তাদের মানালি বেড়াতে যাবার কথা ছিল। কিন্তু এক প্রতিবেশী সৌরভ গাঙ্গুলীর বাবাকে দেখে তার ছেলে এবং ভাইপোর কাণ্ডের কথা সবিস্তারে জানালে বেশ মারধর জুটেছিল তাদের কপালে। বলাই বাহুল্য দাদার ছোটবেলার এই দুষ্টুমির কথা জানতে পেরে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। তবে কলকাতার মহারাজ স্বীকার করে নিয়েছেন এখনো তিনি তার মাকে বেশ ভয় পান। অপরদিকে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ও তার মাকে ভয় পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুন: ‘ধর্মের জিগির তুলে রাজনৈতিক মুনাফা, সম্প্রীতি বজায় রাখুন’! বাংলাদেশের হিংসাত্মক ঘটনা নিয়ে এবার মুখ খুললেন টলিউডের হিট মেশিন পরমব্রত চট্টোপাধ্যায়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment