Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

কথা ফুটেছে একরত্তি ইউভানের মুখে! আধো আধো বোল ফুটেছে একরত্তি ইউভানের মুখে, ভিডিয়োতে কথা বলল ইউভান, আধো কণ্ঠে কী বার্তা দিল মায়ের অনুরাগীদের? ভাইরাল ভিডিয়ো

কথা ফুটেছে একরত্তি ইউভানের মুখে! আধো আধো বোল ফুটেছে একরত্তি ইউভানের মুখে, ভিডিয়োতে কথা বলল ইউভান, আধো কণ্ঠে কী বার্তা দিল মায়ের অনুরাগীদের? ভাইরাল ভিডিয়ো

ইউভান চক্রবর্তী বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেনসেশন। তার ছোট থেকে বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্ত শুভশ্রী ও রাজ নিজেরাই ভাগ করে নেন অনুরাগীদের সাথে। দেড়বছর হওয়ার আগেই রীতিমতো নেটদুনিয়ায় খুদে স্টার সে। এবার সকলের উদ্দেশ্যে ‘হাই’ বলেছে ইউভান নিজেই। আধো আধো বোল ফুটেছে তার মুখে। আর সেই ভিডিওই মা শুভাশ্রী গঙ্গুলী শেয়ার করে নিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

সম্প্রতি বৃহস্পতিবার সকালেই নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভিডিওর শুরুতে দেখা গিয়েছে শুভশ্রী নিজে সকলের উদ্দেশ্যে হাই জানিয়েছেন। এরপরই তিনি ক্যামেরাটা ঘুরিয়ে দেন তার ছেলের দিকে আর তাকেও হাই বলতে বলেন সকলের উদ্দেশ্যে। আর সেও মায়ের কথা শুনে আধো আধো ভাবে ‘হাই’ বলেছে, যা শুনে রীতিমতো উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। ভিডিওটি শেয়ার হতেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটিজেনদের মাঝে।

ভিডিওটি শেয়ার হতে না হতেই এই ভিডিওর মাধ্যমে এই খুদেকে ভালোবাসা জানিয়েছেন সাধারন থেকে তারকা সকলেই। পার্নো মিত্র, দেবলীনা কুমার, মনামী ঘোষ, ছোটপর্দার অভিনেত্রী অনন্যারা। এইটুকু সময়ের মধ্যেই এই ভিডিও দেড় লাখের বেশি মানুষ পছন্দ করে ফেলেছেন। অভিনেত্রী তার ছেলের প্রথম কথা বলার আনন্দ বৃহস্পতিবার সকালেই ভাগ করে তার সমস্ত অনুরাগীদের সাথে। এই ভিডিওর হাত ধরে আবারো নেটদুনিয়ায় ভাইরাল ইউভান।

আরও পড়ুন: ঝড়ের গতিতে ভাইরাল হল অভিনেত্রী কৃতি শ্যাননের দিওয়ালি প্ল্যানিং। কি এমন ঘটল যে গালা পার্টি দিচ্ছেন কৃতি?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment