Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

”ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।”তাহলে কী এবার বিয়ের পিঁড়িতে বসছেন একতা কাপুর?

বলিউডে পরিচালকদের ভিড়ে একজন একজন মূল্যবান রত্ন হলেন একতা কাপুর। বলা চলে পরিচালনার সাথে প্রযোজনা দুটোই

”ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।”তাহলে কী এবার বিয়ের পিঁড়িতে বসছেন একতা কাপুর?

বলিউডে পরিচালকদের ভিড়ে একজন একজন মূল্যবান রত্ন হলেন একতা কাপুর। বলা চলে পরিচালনার সাথে প্রযোজনা দুটোই তিনি সমান তালে করছেন। এককালে জমিয়ে পরিচালনা করেছেন বহু সিরিয়াল। এখন অবশ্য সিনেমা থেকে সিরিজ স র্বত্রই একতার জয়জয়কার। একজন মহিলা হয়েও একাই দাপিয়ে বেড়াচ্ছেন গোটা বলিউড।

কিন্তু সম্প্রতি একটি পোস্ট নিয়ে আরো একবার লাইম লাইটে এলেন একতা। কিছুদিন আগেই তিনি এক ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন, যার নাম তনভীর বুকওয়ালা। এখন বিষয় হল তনভীরের সঙ্গে ছবি পোস্ট করে একতা লিখছেন, ”N we r there ! Will tell all soon!!!!” আর এই পোস্ট করতে না করতেই ইতিমধ্যে একতাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে নেট পাড়ায়। অন্যদিকে আবার একতা কাপুরের এই পোস্টের নিচে তনভীর কমেন্ট করেছেন, ”ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।” ব্যাস, মুহূর্তেই নেটিজেনদের অনেকেরই ধারণা হয়তো এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছে একতা।

যদিও সেইভাবে কোন কথাই প্রকাশ্যে আসেনি, কিন্তু তবুও যেন বিয়ের দিকেই ইশারা করছে একতার অনুগামীরা। কিন্তু কে এই তনভীর? জানা গিয়েছে তনভীর বুকওয়ালা হলেন একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক। যদিও কিছুদিন আগেই সারোগেসির মাধ্যমে এক পুত্র সন্তানের মা হয়েছেন একতা। এখন তাকে নিয়েই দিন কাটছে, এর মাঝে এই নতুন পোস্ট থেকে গুঞ্জন শুরু হয়েছে হয়তো এবার ছাঁদনাতলায় যাবার প্ল্যান করছেন একতা।

আরও পড়ুন: মেয়ের নাকি বয়ফ্রেন্ডের অভাব নেই! হাটের মাঝে হাড়ি ভেঙে দিলেন পর্দার সুপার কুল দাদু, মিঠাইয়ের ছোট পিসির সিক্রেট সবার সামনে, ভাইরাল ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment