Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 June 2026

Akshay Kumar: ট্যাক্সির মতো হেলিকপ্টার ব্যবহার করতেন অক্ষয়! ‘তিস মার খান’ নিয়ে মুখ খুললেন ফারহা

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিস মার খান’ ছবির শুটিং চলাকালীন প্রতিদিন মুম্বই থেকে হেলিকপ্টারে যাতায়াত করতেন অক্ষয় কুমার। সম্প্রতি এক আড্ডায় সেই মজার স্মৃতি ভাগ করে নিলেন ফারহা খান।

Akshay Kumar: ট্যাক্সির মতো হেলিকপ্টার ব্যবহার করতেন অক্ষয়! ‘তিস মার খান’ নিয়ে মুখ খুললেন ফারহা

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমার নিজের ফিটনেস এবং সময়ের প্রতি নিয়মনিষ্ঠার জন্য চিরকালই পরিচিত। কিন্তু তিনি যে ট্যাক্সির মতো হেলিকপ্টার ব্যবহার করতেন, সেই গোপন তথ্য এবার ফাঁস করলেন জনপ্রিয় পরিচালক ফারহা খান। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘তিস মার খান’ ছবির সেটে অক্ষয়ের যাতায়াত নিয়ে সম্প্রতি এক মজাদার স্মৃতি রোমন্থন করেছেন তিনি।

‘তিস মার খান’-এর সেটে অক্ষয়ের রাজকীয় যাতায়াত সম্প্রতি পরিচালক প্রিয়দর্শন এবং অভিনেতা রাজপাল যাদবের সঙ্গে ‘ভূত বাংলা’ ছবির প্রচারে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার ও ফারহা খান। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে ফারহা জানান, মহারাষ্ট্রের মালশেজ ঘাটে ‘তিস মার খান’ ছবির শুটিং চলছিল। মুম্বই থেকে ওই লোকেশনে পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগত। তাই ইউনিটের প্রায় সবাই সেখানেই থাকতেন। কিন্তু অক্ষয় কুমার প্রতিদিন শুটিং শেষে মুম্বইয়ের বাড়িতে ফিরে যেতেন এবং পরের দিন সকাল পৌনে আটটার মধ্যে সেটে হাজির হতেন।

ট্যাক্সির মতো হেলিকপ্টার ব্যবহার অক্ষয় কুমারের এই রুটিন শুনে রাজপাল যাদব রীতিমতো অবাক হয়ে যান। তিনি জানতে চান, প্রতিদিন এত ভোরে কীভাবে মুম্বই থেকে মালশেজ ঘাটে পৌঁছতেন অক্ষয়। এর জবাবে অভিনেতা নিজেই হাসতে হাসতে জানান, তিনি যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। এই প্রসঙ্গে ফারহা খান বলেন, তিনি জীবনে প্রথমবার কোনো অভিনেতাকে ট্যাক্সির মতো হেলিকপ্টার ব্যবহার করতে দেখেছিলেন। তবে অক্ষয় যে সবসময় নিয়ম মেনে সঠিক সময়ে সেটে আসতেন, সেই প্রশংসাও করেন পরিচালক।

আরও পড়ুন: Video: গরীব দুঃখী মানুষের লড়াইয়ের গান গেয়ে নেটবাসীদের মন জিতে নিলেন জুন আন্টি

‘আমার সব টাকা খেয়ে নিয়েছে’ পুরো বিষয়টি নিয়ে মজাদার কথোপকথনের মাঝেই অক্ষয় কুমার আত্মপক্ষ সমর্থন করে বলেন, তাঁর হেলিকপ্টার ব্যবহারে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ তিনি নিজেই ওই ছবির প্রযোজক ছিলেন। এই কথা শুনে ফারহা পাল্টা জবাব দেন, তিনিও ওই ছবির সহ-প্রযোজক ছিলেন। এরপরই মজার ছলে ফারহা অভিযোগ করেন, অক্ষয় কুমার হেলিকপ্টারে ঘুরে তাঁর সব টাকা খেয়ে নিয়েছেন। ফারহার এই মন্তব্য শুনে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন। অক্ষয়ও রসিকতা করে বলেন, ওই ছবি থেকে ফারহাই সবচেয়ে বেশি টাকা রোজগার করেছিলেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment