Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
3 July 2026

Alia Bhatt: কান-এ আলিয়ার বিরুদ্ধে ‘পেইড ট্রোলিং’? অনুপমার দাবিতে কী বললেন শাহিদ কাপুর

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের বিরুদ্ধে ট্রোলিং নাকি ছিল কোনও ‘পেইড নেগেটিভ ক্যাম্পেন’, সমালোচক অনুপমা চোপড়ার এই দাবির জবাবে সংযত প্রতিক্রিয়া শাহিদ কাপুরের।

Alia Bhatt: কান-এ আলিয়ার বিরুদ্ধে ‘পেইড ট্রোলিং’? অনুপমার দাবিতে কী বললেন শাহিদ কাপুর
কান-এ আলিয়ার বিরুদ্ধে ট্রোলিং নিয়ে অনুপমা চোপড়ার দাবির জবাব শাহিদ কাপুরের। ফাইল ছবি।

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: কান চলচ্চিত্র উৎসবে Alia Bhatt-এর বিরুদ্ধে যে ট্রোলিংয়ের ঝড় উঠেছিল, তা কি আদৌ স্বতঃস্ফূর্ত, নাকি পরিকল্পিত? সমালোচক অনুপমা চোপড়ার এমনই এক চাঞ্চল্যকর দাবি ঘিরে শুরু হয়েছে চর্চা। আর সেই দাবির জবাবে সংযত প্রতিক্রিয়া দিয়ে প্রশংসা কুড়োলেন অভিনেতা শাহিদ কাপুর।

কী দাবি অনুপমা চোপড়ার

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার একটি আলাপচারিতায় শাহিদ কাপুরের সঙ্গে কথা বলার সময় বিষয়টি তোলেন অনুপমা। তাঁর বক্তব্য, কানে তিনি যখন আলিয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন, তার পরের কয়েক দিনে অভিনেত্রীর বিরুদ্ধে অনলাইনে যে প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, তা ছিল অস্বাভাবিক রকম তীব্র ও ব্যাপক।

অনুপমার দাবি, ইন্ডাস্ট্রির এক নির্ভরযোগ্য সূত্র তাঁকে জানিয়েছেন, আলিয়ার বিরুদ্ধে এই নেতিবাচক প্রচার পুরোপুরি স্বাভাবিক ছিল না, বরং তার পিছনে থাকতে পারে কোনও পরিকল্পিত ও অর্থব্যয়ে চালানো নেগেটিভ পিআর ক্যাম্পেন। যদিও তিনি এ-ও স্বীকার করেছেন, বিষয়টি বিশ্বাস করা তাঁর পক্ষে কঠিন ছিল। ইন্ডাস্ট্রিতে ক্রমবর্ধমান অনিরাপত্তাবোধের প্রসঙ্গও টানেন অনুপমা। তবে এই দাবি একান্তই তাঁর বক্তব্য এবং অভিযোগে কোনও অভিনেতার নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: ‘বাংলাদেশে ১৯০০ টাকায় মেয়ে বিক্রি হয়’! নিজের মেয়ের ছবিতে নেটিজেনদের নোংরা কটুক্তি, কুৎসিত ট্রোলের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ঝাঁঝালো জবাব স্বস্তিকার

কী বললেন শাহিদ

এই দাবি শুনে কোনও বিতর্কে না জড়িয়ে মাপা প্রতিক্রিয়া দেন শাহিদ। অভিনেতার পরামর্শ, কারও কথাতেই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। তাঁর বক্তব্য, সাফল্য কৃত্রিমভাবে তৈরি করা যায় না।

শাহিদ আরও মনে করিয়ে দেন, জনপ্রিয় তারকা হওয়ার অর্থই হল নেতিবাচকতাকেও সঙ্গী করে চলা। তাঁর মতে, এই পেশায় যে বিপুল খ্যাতি ও আর্থিক প্রাপ্তি রয়েছে, তার সঙ্গে ভারসাম্য রেখেই আসে এই চাপ ও সমালোচনা। বিতর্কে না জড়িয়ে তাঁর এই বাস্তববাদী অবস্থানই প্রশংসা কুড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেপথ্যে কান বিতর্ক

কান ২০২৬-এর রেড কার্পেটে আলিয়ার উপস্থিতি যেমন প্রশংসিত হয়েছিল, তেমনই তাঁর ফ্যাশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষও কম হয়নি। অনুষ্ঠানে কিছু চিত্রসাংবাদিক তাঁকে এড়িয়ে গিয়েছেন বলেও দাবি করেছিলেন কেউ কেউ। এই ঘটনাই নতুন করে উসকে দিয়েছে এক বড় প্রশ্ন, তারকাদের ঘিরে সোশ্যাল মিডিয়ার আখ্যান ঠিক কতটা স্বতঃস্ফূর্ত, আর কতটা নির্মিত।

আরও পড়ুন: কাশ্মীর ফাইলস নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হলেও আমির খানের মুখে শোনা গেল অন্য সুর! ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গে এ কী বললেন আমির খান, কাশ্মীর ফাইলস নিয়ে এ কী বলল আমির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment