Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
26 June 2026

‘পুরুষ কি নিজের সঙ্গেই প্রেম করছে?’, ‘জালিম’ গানে নারী কণ্ঠের বঞ্চনা নিয়ে সরব সোনা মহাপাত্র

বলিউডের রোম্যান্টিক গানে কেন বারবার কোণঠাসা হন নারী শিল্পীরা? ‘রইস’ ছবির সুপারহিট গান ‘জালিম’-এর উদাহরণ টেনে সঙ্গীতজগতের লিঙ্গবৈষম্য নিয়ে সরব হলেন সোনা মহাপাত্র।

‘পুরুষ কি নিজের সঙ্গেই প্রেম করছে?’, ‘জালিম’ গানে নারী কণ্ঠের বঞ্চনা নিয়ে সরব সোনা মহাপাত্র

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: বলিউডের রোম্যান্টিক এবং বিরহের গানগুলি মূলত পুরুষ গায়কদের জন্যই সংরক্ষিত থাকে। সম্প্রতি কেরলের একটি সাহিত্য উৎসবে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় গায়িকা সোনা মহাপাত্র। শাহরুখ খানের ‘রইস’ ছবির জনপ্রিয় গান ‘জালিম’-এর উদাহরণ টেনে সঙ্গীতজগতের অন্দরের এই লিঙ্গবৈষম্য নিয়ে সরব হয়েছেন তিনি।

পুরুষদের জন্যই কি সব বিরহের গান? নিজের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনা। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘বলিউডে বিরহের সমস্ত গান শুধু পুরুষদের জন্য সংরক্ষিত। বর্তমান সময়ে যেন শুধু পুরুষরাই প্রেমে পড়েন এবং তাঁদেরই হৃদয় ভাঙে।’ গায়িকার মতে, যখনই তাঁকে কোনও দ্বৈত সঙ্গীত বা ডুয়েট গাওয়ার জন্য ডাকা হয়, অধিকাংশ সময়েই তাঁকে গানের শেষ অংশে সামান্য একটি কোরাস গাইতে দেওয়া হয়।

জালিম’ গান নিয়ে প্রশ্ন ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রইস’ ছবির সুপারহিট গান ‘জালিম’-এর প্রসঙ্গ তুলে সোনা মহাপাত্র নিজের ক্ষোভ প্রকাশ করেন। মূল গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং এবং হর্ষদীপ কৌর। সোনা জানান, তাঁকে যখন এই গানটি গাওয়ার জন্য ডাকা হয়েছিল, তখন গানের গঠন দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘গানের মুখড়া থেকে অন্তরা, সবকিছুই পুরুষ কণ্ঠের দখলে। আমি সঙ্গীত পরিচালক প্রীতমকে জিজ্ঞাসা করেছিলাম, পুরুষটি কি নিজের সঙ্গেই প্রেম করছে? এটি কেমন দ্বৈত সঙ্গীত, যেখানে মহিলা কণ্ঠকে একেবারে শেষে রাখা হয়েছে?’

আরও পড়ুন: অকাল প্রয়াণ দাদাগিরি খ্যাত কট্টর মোহনবাগান সমর্থক অনির্বাণ নন্দী। শোকাহত ফুটবলপ্রেমীরা

সিস্টেমের দিকেই আঙুল তুললেন গায়িকা তবে এই বঞ্চনার জন্য কোনও নির্দিষ্ট শিল্পীকে দায়ী করেননি সোনা। তাঁর মতে, অরিজিৎ সিং একজন দুর্দান্ত শিল্পী এবং এর জন্য তিনি কোনওভাবেই দায়ী নন। আসল সমস্যা হলো, ইন্ডাস্ট্রির বর্তমান সঙ্গীত ব্যবস্থা ঝুঁকি নিতে ভয় পায়। সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে গায়িকা আরও জানান, গত দুই দশক ধরে বলিউডের ৮০ থেকে ৯০ শতাংশ জনপ্রিয় রোম্যান্টিক এবং বিরহের গান পুরুষদের দেওয়া হয়েছে। যদি ইন্ডাস্ট্রি নারীকেন্দ্রিক গল্প তৈরি না করে, তবে আগামী দিনে শক্তিশালী নারী তারকা উঠে আসার পথও বন্ধ হয়ে যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment