Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
17 June 2026

হানিমুনে এসে বউয়ের সাথে রোমান্স করতে এতই ব্যস্ত যে জুতো খুলতেই ভুলে গেছে ঋদ্ধিমান, হানিমুনের পর্ব দেখানোর পরেও ট্রোল হতে হল টিআরপি লিস্টের দ্বিতীয় স্থানাধিকারি গাঁটছড়া কে

হানিমুনে এসে বউয়ের সাথে রোমান্স করতে এতই ব্যস্ত যে জুতো খুলতেই ভুলে গেছে ঋদ্ধিমান, হানিমুনের পর্ব দেখানোর পরেও ট্রোল হতে হল টিআরপি লিস্টের দ্বিতীয় স্থানাধিকারি গাঁটছড়া কে

সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াতে দেখানো হচ্ছে তিন জোড়া হানিমুন পর্ব। বৃষ্টি ভেজা সমুদ্রপাড়ের বালিয়াড়িতে শুট হচ্ছে অসাধারণ রোমান্টিক এবং হাস্যরসপূর্ণ সিনের। অর্থাৎ গাঁটছড়ায় এখন প্রেমের বিশাল ঢেউ। বিশাল আনন্দের জোয়ার থাকলেও সম্পর্কের রসায়নে এখনো হয়নি কোনো পরিবর্তন। খড়ি ও ঋদ্ধির মধ্যে এখনো খড়ি বনের পাখি হয়ে বারবার উড়ে যাচ্ছে। কোনমতেই সে ধরা দেবে না ঋদ্ধির কাছে। খড়ির সাথে থেকে থেকে ঋদ্ধির রাশভারী স্বভাবেরও বেশ পরিবর্তন দেখা দিয়েছে। অন্যদিকে খড়িরও ভালোবাসা তৈরি হচ্ছে এই বদমেজাজি, অহংকারী মানুষটার উপরে। তবে তাদের এই দুষ্টু মিষ্টি প্রেমের রসায়ন গল্পকে বেশ মজিয়ে তুলেছে।

হানিমুন ঘোষণা হওয়ার পর থেকেই ঋদ্ধি ঠিক করে খড়ির থেকে তার কন্ট্রাকে রাজি না হওয়ার প্রতিশোধ নেবে সে। তাই ঋদ্ধি খড়িকে নানা রোমান্টিক ইঙ্গিত দিয়ে ভয় দেখাতে থাকে। যদিও ঋদ্ধি ও খড়ির সম্পর্ক আর পাঁচটা স্বামী স্ত্রীর মত নয়। তারা দুজনে একে অপরের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখেন। এই রোমান্টিক ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ঋদ্ধি খড়িকে বলেছিলেন হানিমুন একটি স্পেশাল সারপ্রাইজ দেবেন তাকে। কিন্তু এই সমস্ত ইঙ্গিতে আতঙ্কিত হয়ে পড়ে খড়ি। তবে এখনো ঋদ্ধি খড়ির জন্য ঠিক কি সারপ্রাইজ প্ল্যান করেছেন তা এখনো কেউ জানে না।

আবার অন্যদিকে ঋদ্ধিমান সিংহরায়ের গুণধর ভাই রাহুল সিংহরায় বউ দ্যুতির সাথে হানিমুনে এসে ফুর্তি করতে শুরু করেন অন্য মেয়ের সাথে। আর সেই ঘনিষ্ঠ বান্ধবীর জন্যই সারপ্রাইজ রেখেছিলেন নাইট স্যুটটি। আবার দুষ্টু পিসেমশাই বদলা নেওয়ার আশায় রাহুলের অর্ডার করা এই নাইটি রুম বয়কে দিয়ে পাঠিয়ে দেন খড়ির ঘরে। ব্যাস আর কি পায়, হতেই হল ধুমধুমার কান্ড। নাইট ড্রেসটি দেখে খড়ির মনে হয় কোন অসৎ উদ্দেশ্য নিয়ে ঋদ্ধি খড়িকে স্পর্শ করতে চাইছে। দুজনের মধ্যে লাগে তুমুল অশান্তি। আর তখনই ঝগড়া করতে করতে ঋদ্ধি পড়ে যায় ঘড়ির গায়ে। “ঋদ্ধি খড়ি মোমেন্টস” হিসেবেই এই সব দৃশ্যকে চিহ্নিত করেন গাঁটছড়ার অনুরাগীরা।

আরও পড়ুন: উর্মির দিক থেকে চোখ সরছে না সাত্যকির, Zee Bangla’র সিরিয়ালে উর্মিকে আদর করার ভিডিও নেটদুনিয়ায় ঝড়ের গতিতে তুমুল ভাইরাল

কিন্তু এত সব কিছু করেও স্রেফ প্রশংসা কুড়াতে পারলেও না গাঁটছড়া। নেটিজেনদের সমালোচনার শিকার হতেই হল তাদের। একজন লিখেছেন, “নাটক”। আরেকজন সমালোচক লিখেছেন, “সিরিয়াল মানেই কারো কি স্বাভাবিক দাম্পত্য নয় স্বামী স্ত্রীর?” আবার অন্যদিকে ফানি মোমেন্টস নিয়ে অট্টহাস্য রোল উঠে যায়। ঋদ্ধি খড়ির গায়ে পড়ে যাওয়ার সময় তার পায়ে ছিল একটি স্যান্ডেল। আর যাতেই ট্রল হতে হল ঋদ্ধিকে। একজন লিখেছেন, “এত তাড়া যে জিজু হানিমুন করতে গিয়ে জুতো খুলতে ভুলে গেছেন”। তবে এসবের ফলেই কিন্তু বজায় থাকছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ার টিআরপি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment